দেশু ৭-এর ট্রেলার মুক্তির আগে উদ্বেগে দেব, আশঙ্কা ষড়যন্ত্রের!

Must Read

ওয়েব ডেস্ক: আগামিকাল (৮ অক্টোবর) মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্র দেশু ৭-এর ট্রেলার। তা নিয়ে দেবের ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এককালে বহু হিট ছবি উপহার দেওয়া দেব-শুভশ্রী জুটি প্রত্যাবর্তনে কেমন জাদু করে তা দেখার অপেক্ষায় সবাই। ট্রেলারে অন্তত কিছুটা তো আঁচ পাওয়া যাবেই। তবে এর মধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক, অভিনেতা, প্রযোজক এবং কাহিনিকার দেব।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বড় করে লিখেছেন দেব। তিনি লিখেছেন, “দেশু ৭-এর ট্রেলার মুক্তি পাওয়ার আগেই কিছু ইউটিউবার ও রিভিউয়ার-কে টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে নেগেটিভ রিভিউ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকী নির্দিষ্ট স্ক্রিপ্ট অনুযায়ী রিভিউ করে নেগেটিভ প্রচার ছড়ানোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: শাহরুখের ৭৩০০ কোটির সাম্রাজ্য তো আছেই! সম্পত্তিতে কে এগিয়ে, আরিয়ান না সুহানা?

সমালোচনা সিনেমারই একটা অংশ। আমাদের কাজ কারও ভালো লাগতেই পারে, আবার কারও খারাপও লাগতে পারে। প্রতিটি দর্শকের স্বাধীন মতামতকে আমি সবসময় সম্মান করি। কিন্তু যখন সেই মতামত টাকার বিনিময়ে আগে থেকেই লিখে দেওয়া হয় এবং উদ্দেশ্যই থাকে পরিকল্পিতভাবে নেগেটিভিটি ছড়ানো, তখন সেটা আর সমালোচনা থাকে না।

আমার বিশ্বাস আমাদের ছবির উপর, আমাদের গোটা টিমের উপর, আর সবথেকে বেশি আমাদের দর্শকের উপর। আগামীকাল দেশু ৭-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন— কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This