ওয়েব ডেস্ক: রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিধানসভায় জরুরি অধিবেশনের দাবি জানাল মমতা তৃণমূল কংগ্রেস। বেলেঘাটার বিধায়ক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই দাবি করেছেন। আইনশৃঙ্খলা নিয়ে বিধানসভায় অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিবৃতি দাবি করেছেন কুণাল। মমতা তৃণমূলের অভিযোগ, পাঁচ মাসের বিজেপি শাসনে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত।
তৃণমূলের প্রাক্তন সাংসদ সাকেত গোখলে তথ্যের অধিকার আইনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চান। রাজ্যের ক্রাইম রেকর্ডস ব্যুরোর দেওয়া সেই তথ্যকে হাতিয়ার করেই শুভেন্দু অধিকারীর সরকারকে বিঁধতে চাইছে মমতা তৃণমূল। তথ্য বলছে, বিজেপি শাসিত বাংলায় শেষ পাঁচ মাসে ২ হাজার ৪৫৪টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। খুনের মামলা হয়েছে ৬০০টি। খুনের চেষ্টার মামলা হয়েছে ১৩ হাজার ১১৪টি। শারীরিক ভাবে আঘাত করে হামলার ঘটনা ৩২ হাজার ৩৪১টি। এই তথ্যকে হাতিয়ার করে রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকার দাবি করে মমতা তৃণমূল।
আরও পড়ুন: চশমার দোকানে বেআইনি চক্ষু চিকিৎসা! রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
মে মাসে বিধানসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতা দখল করে বিজেপি। মে মাসেই মহিলা নির্যাতন এবং ধর্ষণের ৩৪৯টি ঘটনা নথিভূক্ত হয়। জুলাই মাসে ৭৮৬টি ধর্ষণের মামলা নথিভূক্ত হয়। সেপ্টেম্বরে ৪৭১টি ধর্ষণের ঘটান নথিভূক্ত হয়।
বিজেপি সরকারকে বিঁধে কুণাল ঘোষের বক্তব্য, “পশ্চিমবঙ্গে মাত্র পাঁচ মাসের সরকার। কোন জঙ্গলের রাজত্ব তৈরি করেছে। তথ্য পরিসংখ্যানের মাধ্যমে সেটি একেবারে সামনে চলেছে এসেছে। প্রাক্তন সাংসদ সাকেত গোখলে একটি তথ্য জানার অধিকারের আইনে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চান অপরাধের হিসাব। কী কী অপরাধ হয়েছে গত পাঁচ মাসে। যে তথ্য পাওয়া গিয়েছে তা চমকে দেওয়ার মতো।”
