আগরকরের বিদায়ে সিলমোহর দিল বিসিসিআই, এবার কে?

Must Read

ওয়েব ডেস্ক: অজিত আগরকরের বিদায়ের খবরে অবশেষে সিলমোহর পড়ল, সিলমোহর দিল খোদ বিসিসিআই। তাঁর জায়গায় নির্বাচক কমিটির প্রধান হিসেবে প্রজ্ঞান ওঝার নিযুক্তির খবরে কবে সিলমোহর পড়বে এখন তারই অপেক্ষা। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আগরকরকে ধন্যবাদ জানিয়েছে বিসিসিআই, তার আমলে ভারত কী কী ট্রফি জিতেছে তার খতিয়ান দিয়ে তাঁর বিদায়ের খবর নিশ্চিত করেছে।

পোস্টে ভারতীয় বোর্ড লিখেছে, আগরকরের আমলে ভারতীয় ক্রিকেট বেশ কিছু বিশেষ মুহূর্ত দেখেছে। এই সময়ে তিনটে আইসিসি ট্রফি, দুটো এশিয়া কাপ খেতাব, পরপর এশিয়ান গেমস সোনার পদক এবং ২০২৩ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। পুরুষদের নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার নিষ্ঠা, দৃঢ় সংকল্প এবং অবদানের জন্য আপনাকে ধন্যবাদ, অজিত আগরকর।

আরও পড়ুন: মাইলস্টোন ম্যাচ জোড়া গোলে স্মরণীয় করে রাখলেন হ্যারি কেন

আগরকর দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নির্বাচক কমিটিতে এখন চারজন আছেন, তাঁরা হলেন শিবসুন্দর দাস, অজয় রাতরা, রুদ্রপ্রতাপ সিং এবং প্রজ্ঞান ওঝা। গুয়াহাটির বরসাপারা স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন এই চারজনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল হেড কোচ গৌতম গম্ভীরকে। সেখানে অনুপস্থিত ছিলেন আগরকর।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর, আগরকরের জায়গায় আসতে চলেছেন ওঝা। আপাতত অন্তর্বর্তীকালীন এবং পরে স্থায়ীভাবে নির্বাচক কমিটির প্রধান পদে আসতে চলেছেন তিনি। সামনেই দীর্ঘ নিউজিল্যান্ড সফর আছে। কিউয়িদের দেশে টেস্ট, ওডিআই এবং টি২০ সিরিজ খেলবে ভারত। থাকবে ইন্ডিয়া এ দলও। এই সফরের দল নির্বাচন নিয়েই সম্ভবত এত আলোচনা।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This