মাইলস্টোন ম্যাচ জোড়া গোলে স্মরণীয় করে রাখলেন হ্যারি কেন

Must Read

ওয়েব ডেস্ক: মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখলেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেন। বুধবার চেকিয়ার বিরুদ্ধে উয়েফা নেশনস লিগের ম্যাচ ছিল ইংল্যান্ডের। এটা ছিল হ্যারি কেনের জাতীয় দলের জার্সিতে ১২৫তম ম্যাচ। এতদিন পিটার শিল্টন ছিলেন ইংল্যান্ডের হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলা ফুটবলার, তিনিও ১২৫টা ম্যাচ খেলেছিলেন। এই ম্যাচ খেলে ইংল্যান্ডের শিল্টনের সঙ্গে মাইলস্টোন ভাগ করে নিলেন কেন। নভেম্বরে ফের নেশনস লিগের ম্যাচ, তখন একাই শীর্ষস্থানে যাবেন তিনি।

ক্লাব এবং দেশের হয়ে আগুনে ফর্মে আছেন কেন। এবার ব্যালন ডো’র জেতার বড় সম্ভাবনা রয়েছে তাঁর। মাইলস্টোন ম্যাচেও তাঁর ফর্মে ঝলক দেখা গেল ভালোই। এদিন চেকিয়াকে ৩-০ হারিয়েছে ইংল্যান্ড, তিনটে গোলের পিছনেই কেনের অবদান। দুটো গোল তিনি করেছেন এবং একটা আত্মঘাতী গোল হয়েছে তাঁর পাস আটকাতে গিয়েই। একটা শট ক্রসবারে না লাগলে হ্যাটট্রিক হতে পারত।

আরও পড়ুন: কেন দল ছেড়ে প্রস্থান, বিশাল চিঠিতে জবাব রোনাল্ডোর

নেশনস লিগে প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে গিয়েছিল টমাস টুখেলের ইংল্যান্ড। তারপর টানা তিনটে ম্যাচ জিতল। আগের ম্যাচে ক্রোয়েশিয়াকে সাত গোলে চূর্ণ করেছেন জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, হ্যারি কেনরা। বুধবার সেই ক্রোয়েশিয়া স্পেনের বিরুদ্ধে ভালো লড়াই করল।

১৭ মিনিটের মাথায় অভিজ্ঞ ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় ক্রোটরা। প্রথমার্ধে পিছিয়ে থেকেই শেষ করে স্পেন। দ্বিতীয়ার্ধ শুরু হতেই তারা চ্যাম্পিয়নের মতো খেলতে শুরু করে। পরিবর্ত হিসেবে নামা মিকেল মেরিনো জোড়া গোল করেন। শেষ বেলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পেরিসিচ।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This