মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজো (Durga puja 2026) উপলক্ষে কলকাতায় (Kolkata) যান চলাচল নিয়ন্ত্রণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। ৬ অক্টোবর রাত ১০টা থেকে রেড রোডের দু’দিকেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ১০ অক্টোবর গভীর রাত পর্যন্ত অথবা প্রয়োজন অনুযায়ী ১১ অক্টোবর ভোর পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠান এবং সংশ্লিষ্ট কাজ যাতে নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থলে সরঞ্জাম আনা-নেওয়া, বিভিন্ন পরিকাঠামো তৈরি, অনুষ্ঠান পরিচালনা এবং পরে সরঞ্জাম খুলে সরিয়ে নেওয়ার কাজের জন্য রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ১১৫, ১১৭, ১২২ ও ১২৬ ধারার এবং কলকাতা পুলিশ আইন/ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্টের ক্ষমতায়, পুলিশ গতকাল রাত থেকেই রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হয়েছে।

আরও খবর : প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার ‘ডেডলাইন’ দিল হাইকোর্ট, আত্মসমর্পণ না করলে বাজেয়াপ্ত হবে সম্পত্তি

কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খিদিরপুর রোড দিয়ে উত্তরমুখী যানবাহনকে প্রয়োজন অনুযায়ী ডাফরিন রোড এবং আউট্রাম রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে আর আর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট দিয়ে দক্ষিণমুখী যানবাহনকে প্রয়োজন অনুযায়ী মেয়ো রোড এবং ডাফরিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু রেড রোড নয়, পরিস্থিতি অনুযায়ী অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা এবং সংযোগকারী বা ফিডার রোড থেকেও যানবাহন ঘুরিয়ে দিতে পারবেন কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা। জনসাধারণের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কলকাতা পুলিশের তরফে আরও জানানো হয়েছে, এই বিশেষ যান নিয়ন্ত্রণের পাশাপাশি অন্যান্য স্বাভাবিক ট্রাফিক বিধিনিষেধও কার্যকর থাকবে। অর্থাৎ সংশ্লিষ্ট সময়ে সাধারণ ট্রাফিক নিয়মের ক্ষেত্রেও কোনও ছাড় থাকছে না।

Latest News

সেঞ্চুরি করেই আইসিসি র‍্যাঙ্কিয়ে বড় লাফ শ্রেয়স আইয়ারের!

ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম শতরান। আর সেই শতরানের হাত ধরেই আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় এক লাফে ১৮ ধাপ...

More Articles Like This