ওয়েব ডেস্ক : হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমটি অন পিস-এ হামলার ঘটনায় আহত হয়েছেন ১১ জন ভারতীয় নাবিক। মঙ্গলবার ওমান উপকূলের কাছে জাহাজটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ঘটনায় মোট ১২ জন নাবিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১১ জনই ভারতীয় নাগরিক।
জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলার পর আহত নাবিকদের ওমানের কর্তৃপক্ষের সহায়তায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। তাঁদের কাসাব শহরের একটি হাসপাতালে চিকিৎসা চলছে। আহতদের নিরাপদে উদ্ধার করার জন্য ওমানের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
আরও খবর : ৮৬ বছর বয়সে প্রয়াত জেফ্রি আর্চার, শেষ হল কিংবদন্তি লেখকের দীর্ঘ সাহিত্যযাত্রা
ঘটনার পর বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের বক্তব্য, মধ্যপ্রাচ্যের জলপথে একের পর এক হামলার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তার জন্য গুরুতর আশঙ্কার কারণ। বাণিজ্যিক জাহাজ, নাবিক এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ভারত।
বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল এবং বাণিজ্যিক যোগাযোগ দ্রুত স্বাভাবিক করা প্রয়োজন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে এই ধরনের হামলা বন্ধ করার পাশাপাশি সংঘাতের অবসানে সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, ‘ওমান উপকূলের অদূরে পানামার পতাকাবাহী বাণিজ্যিতরীটিতে যে হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই।
