মোদি-শাহ-ভাগবত-জ্ঞানেশকে নিশানা রাহুলের

Must Read

ওয়েব ডেস্ক : নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মাঝেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), আরএসএস প্রধান মোহন ভাগবত এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নিশানা করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল আটকে দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভার বিরোধী দলনেতার অভিযোগ, ‘ভোট চুরি’র মাধ্যমে দেশের নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। এই ঘটনায় যারা দায়ী, তাঁদের প্রত্যেককে জবাবদিহির মুখে পড়তে হবে বলেও দাবি করেন তিনি।

সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের সদর দফতরের দিকে ইন্ডিয়া জোটের (India Bloc) মিছিল শুরু হলেও নীতি আয়োগের কাছে তা আটকে দেয় দিল্লি পুলিশ। এরপর রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ কমিশনের দফতরের সামনে যেতে চাইলেও তাঁদের সঙ্গে দেখা করতে কমিশন কেন রাজি হচ্ছে না। তাঁর বক্তব্য, নির্বাচিত সাংসদরা মানুষের প্রতিনিধিত্ব করেন, তাই তাঁদের আটকানোর কারণও স্পষ্ট করা উচিত।

আরও খবর :  জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট, আটক রাহুল-প্রিয়ঙ্কা-বেনুগোপাল, উত্তাল দিল্লি

পুলিশি বাধার পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যারিকেডের উপরে উঠে প্রতিবাদ করতে দেখা যায়। পরে রাহুল ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে নির্বাচন কমিশনের দফতরের দিকে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন-সহ একাধিক বিরোধী নেতাকে আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।

রাহুলের (Rahul Gandhi) অভিযোগের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। বিরোধীদের দাবি, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে প্রকৃত মানুষের নাম বাদ পড়ছে। এর মাঝে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশন অভিযান করে ইন্ডি জোট। লোকসভার বিরোধী রাহুল গান্ধীর সঙ্গে এদিন মিছিলে পা মেলান সম্মিলিত বিরোধী জোটের সাংসদরা।

Latest News

পদার্থবিদ্যায় ২০২৬ নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ওয়েব ডেস্ক : মহাকাশ থেকে আসা রহস্যময় নিউট্রিনো কণার সন্ধানে যুগান্তকারী কাজের স্বীকৃতি পেলেন বেলজিয়ামের পদার্থবিদ ফ্রান্সিস হালজেন (Francis...

More Articles Like This