দুপুর ১টা পর্যন্ত রেজিনগরে ও নন্দীগ্রামে কত শতাংশ ভোট পড়ল?

Must Read

ওয়েব ডেস্ক :মঙ্গলবার উপনির্বাচন ঘিরে জমজমাট রেজিনগর (Rejinagar) ও নন্দীগ্রাম (Nandigram)। দুপুর ১টা পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে ৫৬.৪৩ শতাংশ। নন্দীগ্রামে ভোটদানের হার আরও বেশি, সেখানে ইতিমধ্যেই ৬০.৩২ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই দুই কেন্দ্রের বিভিন্ন বুথে ভোটারদের লাইন দেখা গিয়েছে।

রেজিনগরে (Rejinagar) এই উপনির্বাচনের নেপথ্যে রয়েছে হুমায়ুন কবীরের আসন বদলের সিদ্ধান্ত। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগর থেকেও জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি রেখে রেজিনগর ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। এবার তাঁর ছেলেই দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির শাখারভ সরকার, আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবি আজাদ, মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী, কংগ্রেসের আবদুল্লাহিল কাফি, সিপিএমের মহম্মদ সাঈদ এবং ঋতব্রত শিবিরের সফিউজ্জামান শেখ রয়েছেন লড়াইয়ে।

আরও খবর :  নন্দীগ্রামে উত্তেজনা, ভোট না দিয়েই বাড়ি ফিরলেন মহিলা ভোটার

নন্দীগ্রামেও (Nandigram) উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ যথেষ্ট। বিজেপির হয়ে লড়ছেন হাসিরানি রথ। তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, সিপিআইয়ের শান্তিগোপাল গিরি এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মহম্মদ এতেশামুল হকও রয়েছেন ময়দানে। কালীঘাট তৃণমূলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটার সংখ্যার নিরিখেও দুই কেন্দ্রই গুরুত্বপূর্ণ। নন্দীগ্রামে মোট ভোটার ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৮ হাজার ৯৫৫, মহিলা ১ লক্ষ ২৭ হাজার ৪৬৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন। রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৬ হাজার ৫৬৪ জন। সেখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৩৫ হাজার ১৪, মহিলা ১ লক্ষ ২২ হাজার ৬৩৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচ জন। দুপুর পর্যন্ত ভোটের হার বলছে, দুই কেন্দ্রেই ভোটারদের অংশগ্রহণ যথেষ্ট বেশি।

Latest News

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওয়েব ডেস্ক : আইপিএলে (IPL) নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ২০২৭ মরসুমের জন্য তাঁকে দলের হেড কোচ হিসেবে...

More Articles Like This