অধিনায়কত্ব ছাড়লেন হরমনপ্রীত কৌর

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women’s cricket team) অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। মঙ্গলবার ৬ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। সব ফরম্যাটেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি ২০২৬ এশিয়ান গেমসে ভারতকে সোনার পদক এনে দেওয়ার পরই হরমনপ্রীতের এই সিদ্ধান্ত সামনে এল (Harmanpreet Kaur)। তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকবেন তিনি। দলের ভবিষ্যৎ আরও শক্তিশালী করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন হরমনপ্রীত।

আরও খবর :  শিকড় শক্ত করতে হবে, ভারতীয় ফুটবলের উন্নতিতে দাওয়াই ফোরল্যানের

দীর্ঘ বার্তায় হরমনপ্রীত (Harmanpreet Kaur) জানান, অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তাঁর কাছে সহজ সিদ্ধান্ত ছিল না। এই দায়িত্বের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং ভারতীয় মহিলা ক্রিকেটের হয়ে কাজ করার অসংখ্য মুহূর্ত। অধিনায়ক হিসেবে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স, উন্নতি এবং ব্যক্তিগত লক্ষ্যকে বহুবার পিছনে রেখে দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন বলেও জানান তিনি। সঙ্গে বলেছেন, কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে, যার অনেকগুলিই সবসময় সহজে বোঝা যায়নি। তবে প্রতিটি সিদ্ধান্তের লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা। নতুন ক্রিকেটারদের নিজেদের সেরাটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

হরমনপ্রীত (Harmanpreet Kaur) আরও জানিয়েছেন, অধিনায়ক হিসেবে তিনি দলের কঠিন সময় দেখেছেন। ব্যর্থতা, হতাশা, সমালোচনা এবং সংশয়ের পাশাপাশি পেয়েছেন বড় জয়, গর্ব এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অসাধারণ মুহূর্তও। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, দায়িত্ব থেকে সরে গেলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসা কখনও শেষ হবে না। এবার নতুন ভাবে শুধুমাত্র ক্রিকেটার হিসেবে মাঠে নামার দিকে মন দিতে চান তিনি।দলের বর্তমান পরিস্থিতি নিয়েও আশাবাদী হরমনপ্রীত। তাঁর মতে, ভারতীয় মহিলা দল প্রতিভা, চরিত্র, আত্মবিশ্বাস এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভালো জায়গায় রয়েছে। আগামী দিনে সেই দলের অংশ হয়ে থাকার বিষয়েও তিনি উৎসাহী। নিজের বার্তায় সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, ম্যানেজমেন্ট, বিসিসিআই, পরিবার এবং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন হরমনপ্রীত।

Latest News

৮৬ বছর বয়সে প্রয়াত জেফ্রি আর্চার, শেষ হল কিংবদন্তি লেখকের দীর্ঘ সাহিত্যযাত্রা

ওয়েব ডেস্ক : প্রয়াত হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও প্রাক্তন ব্রিটিশ সাংসদ জেফ্রি আর্চার (Jeffrey Archer)। বয়স হয়েছিল ৮৬...

More Articles Like This