সৌরজগতের বাইরের গ্রহ থেকে ধরা পড়ল প্রথম রেডিয়ো সঙ্কেত!

Must Read

ওয়েব ডেস্ক : সৌরজগতের (Solar system) বাইরের একটি গ্রহ থেকে সরাসরি রেডিয়ো সঙ্কেত (Radio Signal) শনাক্ত করার দাবি করলেন জ্যোতির্বিজ্ঞানীরা। বাইরের গ্রহ থেকে রেডিয়ো সঙ্কেত আসার সম্ভাবনা নিয়ে আগে একাধিক বার আলোচনা হলেও, নির্দিষ্ট কোনও গ্রহ থেকে এমন সঙ্কেত শনাক্ত করার প্রমাণ এত দিন মেলেনি। এবার প্রথম বার সেই সঙ্কেত প্রমাণ পেলেন গবেষকরা

তবে এই রেডিয়ো সঙ্কেতের (Radio Signal) সঙ্গে ভিনগ্রহের প্রাণের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। বরং এই সংকেত একটি অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্রের অস্তিত্বের দিকে ইঙ্গিত করছে। গবেষকদের নজরে এসেছে ‘বিটা পিক্টোরিস বি’ নামে একটি বিশালাকার গ্যাসীয় গ্রহ। পৃথিবী থেকে প্রায় ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটির ভর বৃহস্পতির প্রায় ১২ গুণ। ২০০৮ সালে গ্রহটি আবিষ্কৃত হয়েছিল।

আরও খবর :  নাইজেরিয়ায় ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনা, প্রাণ গেল ৩২ জনের

গবেষকদের অনুমান, গ্রহটির চৌম্বকক্ষেত্রের কারণে তৈরি হওয়া মেরুজ্যোতি বা অরোরা থেকেই এই রেডিয়ো সঙ্কেতের উৎপত্তি। পৃথিবীতেও সূর্য থেকে আসা তড়িদাহত কণা এবং বায়ুমণ্ডলের গ্যাসের মিথস্ক্রিয়ার ফলে মেরুজ্যোতি তৈরি হয়। একই ধরনের প্রক্রিয়া বিটা পিক্টোরিস বি-তেও ঘটতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক দলের প্রধান এডো বার্জারের মতে, শনাক্ত হওয়া রেডিয়ো তরঙ্গের কম্পাঙ্ক এতটাই বেশি যে এর উৎস হিসেবে অত্যন্ত শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রয়োজন। গবেষকদের হিসাব অনুযায়ী, বিটা পিক্টোরিস বি-র চৌম্বকক্ষেত্র বৃহস্পতির তুলনায় অন্তত ২০০ গুণ শক্তিশালী হতে পারে। দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ৬৪টি রেডিয়ো টেলিস্কোপের সমন্বয়ে তৈরি মিরক্যাট ব্যবহার করে এই সংকেত শনাক্ত করা হয়েছে। গবেষকেরা সংকেতটির উৎস গ্রহটির সঙ্গে যুক্ত করতে পেরেছেন বলে দাবি করেছেন। এর আগে বাইরের গ্রহ থেকে সম্ভাব্য রেডিয়ো সঙ্কেতের ইঙ্গিত পাওয়া গেলেও তা গ্রহের, নাকি তার নক্ষত্রের, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিটা পিক্টোরিস বি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, সেই নক্ষত্রটির ভর সূর্যের প্রায় ১.৭৫ গুণ। গোটা গ্রহমণ্ডলটির বয়স আনুমানিক ২ কোটি ৩০ লক্ষ বছর। অর্থাৎ আমাদের প্রায় ৪৬০ কোটি বছরের পুরনো সৌরজগতের তুলনায় এটি অত্যন্ত নবীন। এই গ্রহমণ্ডলে এখনও পর্যন্ত তিনটি গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ২০০৮ সালে বিটা পিক্টোরিস বি এবং ২০১৯ সালে বিটা পিক্টোরিস সি আবিষ্কৃত হয়। চলতি বছরে সন্ধান মিলেছে তৃতীয় গ্রহ বিটা পিক্টোরিস ডি-এর।

Latest News

নন্দীগ্রামে উত্তেজনা, ভোট না দিয়েই বাড়ি ফিরলেন মহিলা ভোটার

ওয়েব ডেস্ক : মঙ্গলবার সকাল থেকেই উপনির্বাচন (By poll) ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। ভোটগ্রহণ শুরু হওয়ার পরই সুভানি চক...

More Articles Like This