ফের মাঝ আকাশে বিপত্তি, ২৮০০০ ফুট গোঁত্তা খেল বিমান  

Must Read

ওয়েব ডেস্ক: মাঝ আকাশে আচমকা ২৮,০০০ ফুট নীচে নেমে গেল ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান, ঘোষণা করল এমার্জেন্সি। অতি সম্প্রতি তেল-আভিভ থেকে ওড়া ফ্লাইদুবাইয়ের একটি বিমানে একই ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় নাশকতার ছক সামনে এসেছিল। তবে ব্রিটিশ এয়ারওয়েজের এই বিমানের ক্ষেত্রে এখনও কোনও তথ্য জানা যায়নি।

লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে যাচ্ছিল ব্রিটিশ এয়ারওয়েজের বিএ২৯৫ নম্বর উড়ান। জানা গিয়েছে, টেক অফ করার ঘণ্টাখানেকের মধ্যে সেই বিমান থেকে ৭৭০০ কোড প্রেরণ করা হয় যা আন্তর্জাতিক এমার্জেন্সি ঘোষণার কোড। সে সময় বিমানটি ছিল আয়ারল্যান্ডের আকাশে।

আরও পড়ুন: শিক্ষাব্যবস্থা নিয়ে বিক্ষোভের জেরে উত্তপ্ত ফ্রান্স

G-VIIA-এ রেজিস্টার্ড বোয়িং ৭৭৭-২০০ইআর বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে হিথরো বিমানবন্দরের টার্মিনাল ৫ থেকে শিকাগোর উদ্দেশে যাত্রা করেছিল। এই ফ্লাইটটির সময়কাল ছিল প্রায় আট ঘণ্টা ৪০ মিনিট। ফ্লাইট-ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩৭,০০০ ফুট উচ্চতায় ওঠার পর আয়ারল্যান্ডের আকাশে দ্রুত নীচে নেমে প্রায় ৯,০০০ ফুট উচ্চতায় চলে আসে।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্যের ওপর ভিত্তি করে ইউকে-র সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, বিএ২৯৫ ফ্লাইটটি এরপর লন্ডনের হিথরোতে ফিরে যাওয়ার পথ ধরেছে। এর থেকে বোঝাই যায়, শিকাগোগামী যাত্রা বাতিল করা হয়েছে। কেন এমার্জেন্সি ঘোষণা করা হল তা কারণ এখনও স্পষ্ট নয়।

ট্রান্স-আটলান্টিক যাত্রার প্রায় এক ঘণ্টা কেটে যাওয়ার হওয়ার পর বিমানটি খাড়াভাবে নীচের দিকে নামতে শুরু করে। যে কারিগরি বা পরিচালনগত সমস্যার কথা জানা গেছে, তার প্রকৃতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ এয়ারওয়েজ এখনও এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য বা বিমানটির গন্তব্য পরিবর্তনের কারণ নিশ্চিত করেনি।

Latest News

সাড়ে ৩ হাজারের বেশি বাহিনী, স্পর্শকাতর বুথে বাড়তি নজরদারি! ভোটের আগে দুর্গ নন্দীগ্রাম-রেজিনগর

ওয়েব ডেস্ক : রাত পোহালেই নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar) বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনওরকম অশান্তি বা রাজনৈতিক অস্থিরতা যাতে...

More Articles Like This