পরকীয়া সন্দেহে স্বামীকে হাতেনাতে ধরলেন স্ত্রী, এরপরই গাড়ির বনেটে নিয়ে ছুটল গাড়ি! তারপর…

Must Read

ওয়েব ডেস্ক : প্রেমিকার সঙ্গে মোমো খেতে গিয়ে স্ত্রীর হাতে ধরা পড়েছিলেন স্বামী। এরপর পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্ত্রীকে গাড়ির বনেটে চাপিয়ে প্রায় ১০০ মিটার গাড়ি চালানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মীরটে। ঘটনায় স্বামী মায়াঙ্ক এবং তাঁর সঙ্গে থাকা মাহী নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় মায়াঙ্ক তাঁর কথিত প্রেমিকা মাহীর সঙ্গে মোমো খেতে বেরিয়েছিলেন। সেই সময় তাঁদের একসঙ্গে দেখতে পান মায়াঙ্কের স্ত্রী সুনীতা। স্বামীকে অন্য মহিলার সঙ্গে দেখে ক্ষুব্ধ হয়ে গাড়ির জানালায় ধাক্কা দিতে শুরু করেন তিনি। অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে মায়াঙ্ক গাড়ির দরজা লক করে সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু সুনীতা গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। এরপর তিনি গাড়ির বনেটের উপর শুয়ে পড়েন বলেও অভিযোগ।

আরও খবর :  ১১০৯ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! কলকাতা-ওড়িশায় একসঙ্গে ইডির হানা

পুলিশের দাবি, এরপরও গাড়ি থামাননি মায়াঙ্ক। বরং গাড়ি চালিয়ে সুনীতাকে নিয়ে প্রায় ১০০ মিটার এগিয়ে যান তিনি। সেই সময় সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন সুনীতা। ঘটনাটি দেখে স্থানীয় বাসিন্দারা জড়ো হতে শুরু করলে শেষ পর্যন্ত গাড়ি থামাতে বাধ্য হন মায়াঙ্ক।

ঘটনার পর স্বামীর বিরুদ্ধে পুলিশের (Police) কাছে অভিযোগ দায়ের করেন সুনীতা। মারধর, পণের জন্য নির্যাতন এবং বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তোলা হয়েছে। পাশাপাশি তাঁকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা না করে ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে খুনের চেষ্টার মামলাও রুজু হয়েছে। ঘটনায় ব্যবহৃত টয়োটা আরবান ক্রুজার টাইসর গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। গাড়িটির নম্বর ইউপি ১৫ ইআর ৩০৮৬। ঘটনার সঙ্গে যুক্ত মায়াঙ্ক এবং মাহিকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং অভিযোগের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest News

পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১৪ হাজারের বেশি নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি

ওয়েব ডেস্ক : রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজোর আগে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার...

More Articles Like This