ভোটের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রামের আইসি বদল, নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্বে দেবাশিস সরকার

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের ঠিক এক দিন আগে নন্দীগ্রাম (Nandigram) থানার আইসি বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এত দিন নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ পদে ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। তিনি এত দিন পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, অবিলম্বে এই বদলি কার্যকর করতে হবে। নন্দীগ্রাম থানার নতুন আইসি হিসেবে দেবাশিস সরকার দায়িত্ব নেওয়ার রিপোর্টও সোমবার সন্ধ্যার মধ্যে কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। তবে ভোটের ঠিক আগের দিন কেন এই বদলি করা হল, সেই বিষয়ে কমিশনের বিজ্ঞপ্তিতে কোনও নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

আরও খবর :  পুজোর আগে আর ভাসবে না বাংলা! ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টি, কবে পুরোপুরি বিদায় নেবে বর্ষা? জানাল হাওয়া অফিস

মঙ্গলবার নন্দীগ্রাম (Nandigram) এবং মুর্শিদাবাদের রেজিনগরে (Rejinagar) উপনির্বাচনের ভোটগ্রহণ। দুই কেন্দ্রেই ভোটের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর। নন্দীগ্রামের উপনির্বাচন হচ্ছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসন থেকেই জয়ী হওয়ার পর নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ায়। বিজেপি এই আসনে প্রার্থী করেছে চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে।

অন্যদিকে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ঘিরেও ভোটের আগে বিতর্ক তৈরি হয়েছে। ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলন-সংক্রান্ত পুরনো মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপে তিনি উপনির্বাচনে লড়াই করার সুযোগ পান এবং অন্তর্বর্তী জামিনও মেলে। এ বার ভোটের ঠিক আগে নন্দীগ্রামের আইসি-কে বদলে দেওয়া হল। তবে রেজিনগরে এমন কোনও পরিবর্তন করেনি কমিশন।

Latest News

অপ্রতিরোধ্য রোনাল্ডো-হীন পর্তুগাল, ফের হারাল হালান্ডের নরওয়েকে  

ওয়েব ডেস্ক: উয়েফা নেশনস লিগে অপ্রতিরোধ্য পর্তুগাল। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। এবার টুর্নামেন্টের প্রথম ম্যাচের পর...

More Articles Like This