গোপনীয়তা ভেঙে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে, এসএসকেএমকে আইনি নোটিস মমতার আইনজীবীর!

Must Read

ওয়েব ডেস্ক : ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট রপেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর পা প্লাস্টার অবস্থায় হুইল চেয়ারে বসেই নির্বাটনের প্রচার সেরেছিলেন। সেই ঘটনা নিয়ে সম্প্রতি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) একটি মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে এনেছিলেন। সেই রিপোর্ট প্রকাশ্যে এনে দাবি করেছিলেন, আসলে মমতার পায়ে সেই সময় কোট চোট লাগেনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। এর মাঝে বিনা অনুমতিতে কারও রিপোর্ট প্রকাশ্যে আনা যায়? তা নিয়ে এবার এসএসকেএম কর্তৃপক্ষকে আইনি চিঠি ধরালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ।

এসএসকেএমের (SSKM) ডিরেক্টর, সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধানকে পাঠানো চিঠিতে জানতে চাওয়া হয়েছে, রোগীর অনুমতি ছাড়া তাঁর চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত নথি কীভাবে প্রকাশ করা হল। কোন আইন বা নিয়মের ভিত্তিতে ওই মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী।

আরও খবর : ‘বাম বধ’-এর পাল্টা হিটলার! এজেসি বোস রোডে পাশাপাশি দুই ব্যানার, পুজোর মুখে চড়ল রাজনৈতিক পারদ

ঘটনার সূত্রপাত ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময়। নন্দীগ্রামে প্রচারের মাঝে বিরুলিয়া বাজারের কাছে দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর কলকাতার এসএসকেএম-সহ একাধিক হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। সেই সময় হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচার চালিয়েছিলেন তিনি।

সম্প্রতি সেই সময়কার চিকিৎসা সংক্রান্ত নথির কয়েকটি অংশ প্রকাশ্যে এনে মমতার (Mamata Banerjee) বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন শুভেন্দু। দাবি করা হয়েছে, ওই রিপোর্টগুলি তাঁর পায়ের চোট নিয়ে তৎকালীন রাজনৈতিক বিতর্কের সঙ্গে সম্পর্কিত। এ নিয়ে একুশের ভোটে মমতার দুর্ঘটনা নিয়ে সিআইডি-কে তদন্তভার দেন শুভেন্দু। তবে কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া একজন রোগীর ব্যক্তিগত তথ্য কেন প্রকাশ করা হল? তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি পাঠালেন মমতার আইনজীবী।

Latest News

ভোটের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রামের আইসি বদল, নির্বাচন কমিশনের নির্দেশে দায়িত্বে দেবাশিস সরকার

ওয়েব ডেস্ক : ভোটের ঠিক এক দিন আগে নন্দীগ্রাম (Nandigram) থানার আইসি বদল করল নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার...

More Articles Like This