পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

Must Read

ওয়েব ডেস্ক : পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) দফতরের সঙ্গে যুক্ত এক আধিকারিকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে বড় পদক্ষেপ করল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো চিঠির ভিত্তিতে ওঠা অভিযোগের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল আদালত।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন মুখ্যমন্ত্রীর দফতরের ওএসডি রাজবীর সিং ঘুমন এবং আরও কয়েক জন ব্যক্তি। ইডি (ED) পঞ্জাবের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে একাধিক চিঠি পাঠিয়ে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তের আবেদন জানিয়েছিল। অভিযোগগুলির মধ্যে সরকারি আধিকারিকদের বদলি ও পদায়ন, জমির ব্যবহার পরিবর্তনের অনুমোদন এবং সরকারি কাজ ও টেন্ডার সংক্রান্ত বিষয়ে অনিয়মের অভিযোগ রয়েছে।

আরও খবর :  যন্তর মন্তরে মহিলা সাংবাদিকদের হেনস্থার অভিযোগ!

এই অভিযোগ নিয়ে আইনজীবী নিখিল সরাফ জনস্বার্থ মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ইডির তরফে বিষয়টি জানানো সত্ত্বেও পঞ্জাব পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। এরপরই মামলাটি হাইকোর্টে ওঠে এবং আদালত তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয়।

আগামী বছরের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পাঞ্জাবের রাজনীতি। এদিকে ইডির সমস্ত অভিযোগ খারিজ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

Latest News

গোপনীয়তা ভেঙে মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে, এসএসকেএমকে আইনি নোটিস মমতার আইনজীবীর!

ওয়েব ডেস্ক : ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় পায়ে চোট রপেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পর...

More Articles Like This