উৎসবের মরশুমে চিনির মজুত নিয়ে কড়া কেন্দ্র, ব্যবসায়ীদের জন্য নতুন নিয়ম

Must Read

ওয়েব ডেস্ক : উৎসবের মরশুমে বাজারে চিনির (Sugar) জোগান স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রের (Central Government)। নতুন চিনি মরশুম শুরু হওয়ার পর ব্যবসায়ীদের মজুতের উপর আরও কড়া নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এই নতুন নিয়ম কার্যকর থাকবে।

নতুন নির্দেশ অনুযায়ী, চিনি ব্যবসায়ীরা কোনও সরবরাহ পাওয়ার পর সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত সেই চিনি মজুত রাখতে পারবেন। পাশাপাশি দেশের অধিকাংশ এলাকায় কোনও একটি জায়গায় সর্বোচ্চ ১০০০ কুইন্টাল চিনি মজুত করা যাবে। এর আগে ১৮ সেপ্টেম্বরের নির্দেশিকায় ৩০ দিন পর্যন্ত মজুত রাখার অনুমতি ছিল।

আরও খবর :  অন্ধ্রপ্রদেশের ফার্মা কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, মৃত্যু ৫ শ্রমিকের, গুরুতর জখম ১০

তবে কলকাতা এবং তার সম্প্রসারিত মহানগর এলাকা ও অসমের ক্ষেত্রে মজুতের সীমা বাড়িয়ে ২০০০ কুইন্টাল করা হয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বাজারে চিনির (Sugar) সরবরাহের ক্ষেত্রে কলকাতার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা মাথায় রেখেই এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও কর্নাটক থেকে কলকাতায় চিনি আসে এবং সেখান থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করা হয়। অসমের ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থান, পরিবহণের সমস্যা এবং উত্তর-পূর্বাঞ্চলের বাজারের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বেশি মজুতের অনুমতি দিয়েছে কেন্দ্র।

কেন্দ্রের মূল লক্ষ্য, ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত ও মজুতদারি বন্ধ করা এবং বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর প্রবণতা রোখা। মজুতের পরিমাণ ও সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ায় সরবরাহ ব্যবস্থা সচল থাকবে এবং উৎসবের সময় সাধারণ মানুষের জন্য বাজারে পর্যাপ্ত চিনি (Sugar) পাওয়া যাবে বলে মনে করছে সরকার। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, আগস্টে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছনোর পর খুচরো বাজারে চিনির গড় দাম প্রায় ১৫ শতাংশ কমেছে। একই সময়ে কারখানা পর্যায়ের বা এক্স-মিল চিনির দাম প্রায় ২৮ শতাংশ কমেছে। গত তিন সপ্তাহ ধরে সেই দাম তুলনামূলক ভাবে স্থিতিশীল রয়েছে।

এদিকে এল নিনো পরিস্থিতির জেরে কিছু এলাকায় অনিয়মিত ও অপর্যাপ্ত বৃষ্টির প্রভাব আখ উৎপাদনে পড়তে পারে বলেও নজর রাখছে কেন্দ্র। দেশীয় বাজারে চিনির জোগান, সাধারণ মানুষের স্বার্থ এবং আখচাষিদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

Latest News

কাজে এল না রাহুলের সেঞ্চুরি, শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারল ভারত

ওয়েব ডেস্ক : তিন ম্যাচের এদকদিনের সিরিজে অবশেষে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। সোমবার চণ্ডিগড়ে ভারতের (India) বিরুদ্ধে...

More Articles Like This