‘বিপদের সময় হনুমান চালিশা পাঠ করছিলাম’, মোদিকে জানালেন ছুরিকাহত পাইলট স্মিত মচ্ছর

Must Read

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ভয়াবহ হামলার শিকার হওয়া ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের (Smit Machchhar) সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ফ্লাইদুবাইয়ের দুবাই থেকে তেল আভিভগামী বিমানে কো-পাইলটের হামলায় গুরুতর আহত হন স্মিত। কঠিন পরিস্থিতিতেও তাঁর উপস্থিত বুদ্ধি, সাহস এবং সংযমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন স্মিত। মোদির সঙ্গে কথা বলা তাঁর কাছে অত্যন্ত বিশেষ মুহূর্ত বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, তা কখনও ভাবেননি বলেও জানান ভারতীয় ক্যাপ্টেন।

আলাপচারিতায় স্মিত (Smit Machchhar) জানান, বিপদের সময় তিনি হনুমান চালিশা পাঠ করেন। ফ্লাইদুবাই বিমানে হামলার পর ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন বলে প্রধানমন্ত্রীকে জানান। মোদি জানান, গোটা দেশ তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে। মাঝআকাশে গুরুতর আহত অবস্থাতেও যেভাবে তিনি পরিস্থিতি সামলেছেন এবং বিমানের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন, তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও খবর : গান্ধীজয়ন্তীতে বাপুকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর

ঘটনাটি ঘটে ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে। দুবাই থেকে তেল আভিভ যাচ্ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি। বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন। সৌদি আরবের আকাশসীমায় থাকাকালীন কো-পাইলট ককপিটে স্মিতকে ছুরি দিয়ে আক্রমণ করে।

গুরুতর আহত হওয়ার পরেও স্মিত ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও ক্রুরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনেন। বিমানে থাকা অন্য পাইলটরা পরবর্তীতে বিমানটির নিয়ন্ত্রণ নেন। সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। প্রাথমিক চিকিৎসা সৌদি আরবের তাবুকে হওয়ার পর স্মিতকে আবুধাবিতে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ভারতীয় রাষ্ট্রদূত দীপক মিত্তল জানিয়েছেন, স্মিতের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন।

Latest News

ভিয়েতনাম-কম্বোডিয়া ঘুরতে নতুন প্যাকেজ আইআরসিটিসির, খরচ কত?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? এবার চেন্নাই থেকে ভিয়েতনাম (Vietnam) ও কম্বোডিয়া (Combodia) ঘোরার জন্য বিশেষ প্যাকেজ...

More Articles Like This