ওয়েব ডেস্ক : আগ্রায় (Agra) কর্মরত এক কনস্টেবলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার পুলিশ জানিয়েছে, নাবালিকা শুক্রবার কাঁকেরখেরা থানায় গিয়ে ওই কনস্টেবলের (Constable) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটের মাধ্যমে ওই কনস্টেবলের সঙ্গে নাবালিকার পরিচয় হয়। নাবালিকার অভিযোগ, কনস্টেবল তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর গত কয়েক মাসে একাধিকবার তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে সে।
আরও খবর : ইউপিআইতে ২ হাজারের বেশি টাকার রেল টিকিট কাটলেই বাড়তি ৫ টাকা? ১৫ অক্টোবর থেকে কী বদলাবে, জানুন
দৌরালা সার্কেলের আধিকারিক শিব ঠাকুর জানিয়েছেন, শুক্রবার কাঁকেরখেরা থানায় এসে অভিযোগ দায়ের করেছে নাবালিকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ (Police)।
ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
