১৯ বছর আগের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, কারণ জানাল পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Milan Pradhan) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চণ্ডীপুর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, মিলনের বিরুদ্ধে আদালতের জারি করা চারটি জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। তার মধ্যে তিনটি মামলা অস্ত্র আইনের আওতায় রয়েছে। শনিবার তাঁকে হলদিয়া আদালতে হাজির করানো হয়।

পুলিশ জানিয়েছে, মিলনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাট, অনধিকার প্রবেশ এবং অস্ত্র ব্যবহার করে অশান্তি ছড়ানোর অভিযোগে মামলা রয়েছে। তদন্তকারীদের দাবি, সবক’টি মামলাই ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলন পর্বে দায়ের হয়েছিল। নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ২০০৭ সালের পর থেকে আইনি প্রক্রিয়া এড়িয়ে ‘ফেরার’ ছিলেন মিলন।

আরও খবর :  রেজিনগরে নাটকীয় ইউটার্ন, মনোনয়ন প্রত্যাহার করছেন না রবিউল আলম চৌধুরী

হলদিয়া আদালত চত্বরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, তাঁদের প্রার্থীকে গ্রেফতার করা হলেও তাঁরা ময়দান ছাড়বেন না এবং রাজনৈতিক ও আইনি ভাবে লড়াই চালিয়ে যাবেন। অন্য দিকে, রাহুল গান্ধীও মিলনের গ্রেফতারির সমালোচনা করেছেন। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘রাজনৈতিক প্রতিশোধ’ চরিতার্থ করতেই তাঁদের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।  নন্দীগ্রাম উপনির্বাচনের আগে এই গ্রেফতারিকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।

Latest News

চিফ সিলেক্টর পদ ছাড়ছেন অজিত আগরকর, নতুন নির্বাচকের খোঁজ শুরু করবে বিসিসিআই

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) বড় পরিবর্তনের ইঙ্গিত। বিসিসিআইয়ের (BCCI) পুরুষ দলের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদ...

More Articles Like This