গণেশ বিসর্জন সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের চারজনের মৃত্যু

Must Read

ওয়েব ডেস্ক : গণেশ বিসর্জন সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শুক্রবার রাতে হায়দরাবাদের (Hyderabad) রঙ্গা রেড্ডি জেলার পালামাকুলা গ্রামের কাছে জাতীয় সড়ক ৪৪-এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ইনোভা গাড়িতে করে মহবুবনগর জেলার নবাবপেট মণ্ডলের মেট্টুগাড্ডা থান্ডা থেকে শামশাবাদের দিকে যাচ্ছিলেন তাঁরা। দুর্ঘটনায় গাড়ির চার যাত্রীরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন ৫৪ বছরের কেথাভাথ লিম্বয়া, তাঁর স্ত্রী ৪৫ বছরের কেথাভাথ জামুনা, ৪৮ বছরের কাট্রাভাথ মানসিংহ এবং ৪৫ বছরের কেথাভাথ ভাসরাম। পুলিশ জানিয়েছে, লিম্বয়া, মানসিংহ এবং ভাসরাম ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জামুনা গৃহবধূ ছিলেন। গণেশ বিসর্জন অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তাঁরা নিজেদের গাড়িতে করে শামশাবাদের দিকে ফিরছিলেন।

আরও খবর :  আধার ই-কেওয়াইসি না করলে গ্যাসে ভর্তুকি নয়, নতুন নিয়মে বড় বদল

দুর্ঘটনায় গাড়ির চালক সাবাভাথ অশোক গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শামশাবাদের ট্রাইডেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নজর রাখছেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Latest News

১৯ বছর আগের মামলায় গ্রেফতার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, কারণ জানাল পুলিশ

ওয়েব ডেস্ক : নন্দীগ্রামের (Nandigram) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Milan Pradhan) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার চণ্ডীপুর থানা এলাকা থেকে...

More Articles Like This