হাইকোর্টের নির্দেশের পরেও ‘ডিম’ হামলার শিকার মহুয়া!

Must Read

ওয়েব ডেস্ক : হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও ‘ডিম’ হামলা থেকে রেহাই পেলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বুধবার তেহট্টে ঘরোয়া বৈঠকে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। মহুয়ার অভিযোগ, বৈঠক চলাকালীন বাইরে জড়ো হওয়া বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়েন। ঘটনার পর ফেসবুক লাইভে গোটা বিষয়টি তুলে ধরেন সাংসদ।

মহুয়ার দাবি, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির নেতৃত্বেই এই বিক্ষোভ হয়েছিল। তাঁর আরও অভিযোগ, পুলিশের উপস্থিতি এবং সহযোগিতাতেই বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়েছিল। যদিও বিজেপির তরফে এই অভিযোগের কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরে ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা এগিয়ে আসেন।

আরও খবর :  ম্যাজিকের মতো বদলাতে পারে আবহাওয়া! দুপুর গড়ালেই ঝেঁপে বৃষ্টি, উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

অন্য দিকে, পুলিশের বক্তব্য, তেহট্টে ওই ঘরোয়া বৈঠকের জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। মহুয়ার (Mahua Moitra) পাল্টা দাবি, পুলিশ সুপার বিষয়টি জানতেন। বিক্ষোভ চলাকালীন ‘চোর, চোর’ স্লোগান ওঠে বলে অভিযোগ তাঁর। পাল্টা মহুয়ার অনুগামীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন। সাংসদের দাবি, তাঁর গাড়িতে ডিম পড়লে ফের হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে কৃষ্ণনগর লোকসভা এলাকায় ডিম হামলার অভিযোগ তুলে হাই কোর্টে গিয়েছিলেন মহুয়া। ১ সেপ্টেম্বর আদালত তাঁর নির্বাচনী এলাকায় সফরের সময় নিরাপত্তার জন্য দুই পুলিশকর্মী মোতায়েনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরেও তেহট্টের ঘটনায় ফের প্রশ্ন উঠল সাংসদের নিরাপত্তা নিয়ে।

Latest News

ভাইয়ের জন্মদিনে গিয়েছিলেন স্ত্রী, আর ফেরেননি! ৩৪ বছর পর বিবাহবিচ্ছেদে সিলমোহর হাইকোর্টের

ওয়েব ডেস্ক : ভাইয়ের জন্মদিনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। তারপর আর ফেরেননি। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন...

More Articles Like This