এবার সেন্সর বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Must Read

ওয়েব ডেস্ক : এবার সেন্সর বোর্ডে (CBFC) জায়গা পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের নতুন করে গঠিত ১৮ সদস্যের বোর্ডে নাম রয়েছে টলিউড অভিনেতার। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন বোর্ডের মেয়াদ তিন বছর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রের ছাড়পত্র ঘিরে নানা বিতর্ক সামনে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে বোর্ড গঠন করা হল। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, আগের বোর্ডের কয়েকজন সদস্য আর সক্রিয় ছিলেন না এবং কয়েকজনের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। সাধারণত তিন বছর অন্তর বোর্ড পুনর্গঠন করা হলেও আগেরবার ২০১৭ সালে ১২ সদস্য নিয়ে বোর্ড গঠন করা হয়েছিল।

আরও খবর : কনসার্ট শেষে অ্যামি ভির্কের কনভয়ে গুলি, কানাডায় গাড়ি লক্ষ্য করে চলল ৭ রাউন্ড ফায়ার

নতুন বোর্ডে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ছাড়াও রয়েছেন অভিনেতা মনোজ যোশী, সুনীল শেট্টি, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, পরিচালক প্রিয়দর্শন এবং সঙ্গীতশিল্পী রিকি কেজ। এছাড়াও রয়েছেন বিনোদ অনুপম, অভিষেক জৈন, হংসরাজ হংস, সুপ্রিয়া ইয়ারলাগাড্ডা, যতীন্দ্র মিশ্র এবং রূপালি গাঙ্গুলি। বোর্ডের বাকি সদস্যদের মধ্যে রয়েছেন নীলা মাধব পাণ্ডা, পল্লবী যোশী, নিশিগন্ধা ওয়াড, বামন কেন্দ্রে এবং রমেশ পাতাঙ্গে।

সেন্সর বোর্ডের এই পুনর্গঠন এমন সময়ে হল যখন একাধিক ছবির ছাড়পত্র ঘিরে দীর্ঘসূত্রিতা ও বিতর্ক দেখা গিয়েছে। দিলজিৎ দোসাঞ্জ অভিনীত ‘সৎলুজ’ ছবিটি ছাড়পত্রের প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে থাকার অন্যতম উদাহরণ। ছবিটি ২০২২ সালে বোর্ডে জমা পড়ার পর প্রায় তিন বছর ধরে প্রক্রিয়ার মধ্যে ছিল। পরে নতুন নামে ও কাটছাঁট ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে সেটি সরিয়ে নেওয়া হয়।

Latest News

ভাইয়ের জন্মদিনে গিয়েছিলেন স্ত্রী, আর ফেরেননি! ৩৪ বছর পর বিবাহবিচ্ছেদে সিলমোহর হাইকোর্টের

ওয়েব ডেস্ক : ভাইয়ের জন্মদিনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। তারপর আর ফেরেননি। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন...

More Articles Like This