শুভেন্দুর ৪ মাসের কাজেই মুগ্ধ রাজনাথ! কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা প্রতিরক্ষামন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচি নিয়ে কলকাতায় এসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাজের প্রশংসা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক মাসের মধ্যেই শুভেন্দু সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশের অন্য রাজ্যেও আলোচনা হচ্ছে বলে দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর কাজকে স্বাগত জানানোর পাশাপাশি তাঁর প্রশাসনিক উদ্যোগেরও প্রশংসা করেন রাজনাথ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বাংলা ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে পশ্চিমবঙ্গকে জাহাজ নির্মাণের বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন রাজনাথ।

আরও খবর :  চোখের ছবিতে ক্ষতচিহ্ন, ক্যাপশনে ‘আমি এখনও শেষ হয়ে যাইনি’! বিদেশ থেকে অভিষেকের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের জনজীবনের প্রসঙ্গও টেনে আনেন রাজনাথ সিং (Rajnath Singh)। তাঁর কথায়, এই দীর্ঘ সময়ের প্রশাসনিক পথচর্যার মূল ভাবনাকে ‘সেবা’ দিয়ে ব্যাখ্যা করা যায়। বিরোধিতা সত্ত্বেও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সেই লক্ষ্যেই পশ্চিমবঙ্গের সরকারও এগিয়ে যাবে বলে তাঁর প্রত্যাশা। এবার স্বাধীনতা দিবসে প্রথমবার লালকেল্লায় বন্দে মাতরমের সব কটি স্তবক গাওয়া হয়েছে। এটি বাংলার সম্মান বলে মনে করেন রাজনাথ।

উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রায় চার মাস পেরিয়েছে। এর মধ্যেই শুভেন্দু সরকারের কাজ নিয়ে চর্চা চলছে। এ সবের মধ্যে রাজনাথ সিংয়ের গলায় শুভেন্দুর প্রশংসা শোনা গেল।

Latest News

ভাইয়ের জন্মদিনে গিয়েছিলেন স্ত্রী, আর ফেরেননি! ৩৪ বছর পর বিবাহবিচ্ছেদে সিলমোহর হাইকোর্টের

ওয়েব ডেস্ক : ভাইয়ের জন্মদিনে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্ত্রী। তারপর আর ফেরেননি। দেখতে দেখতে কেটে গিয়েছে তিন...

More Articles Like This