ঝিরাম ঘাটি হত্যাকাণ্ডে ঐতিহাসিক রায়, ১০ দোষীকে মৃত্যুদণ্ড দিল এনআইএ আদালত

Must Read

ওয়েব ডেস্ক : ২০১৩ সালের ঝিরাম ঘাটি (Jhiram Ghati) মাওবাদী হামলা মামলায় ১০ জন দোষীকে মৃত্যুদণ্ড দিল বিশেষ এনআইএ আদালত (NIA Court)। বুধবার জগদলপুরের বিশেষ আদালত সাতটি ধারায় তাঁদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। প্রত্যেককে ৮০০ টাকা করে জরিমানাও করা হয়েছে। তবে এখনই এই সাজা কার্যকর হচ্ছে না। উচ্চ আদালতের অনুমোদনের পরই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিলের সুযোগ রয়েছে।

২০১৩ সালের ২৫ মে বস্তারের ঝিরাম ঘাটিতে কংগ্রেস (Congress) নেতাদের একটি কনভয়ে হামলা চালিয়েছিল মাওবাদীরা। পরিভর্তন র‌্যালি থেকে ফেরার পথে জাতীয় সড়কের উপর তাঁদের কনভয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেই ঘটনায় তৎকালীন ছত্তীসগঢ় প্রদেশ কংগ্রেস সভাপতি নন্দকুমার পটেল, তাঁর ছেলে দিনেশ, প্রাক্তন বিরোধী দলনেতা মহেন্দ্র কর্মা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্ল এবং প্রাক্তন বিধায়ক উদয় মুদলিয়ারের মতো নেতারা নিহত হন। নিরাপত্তাকর্মী ও সাধারণ নাগরিক-সহ মোট ২৯ জনের মৃত্যু হয়েছিল।

আরও খবর :  ২০২৭-এই ভারতে আসতে পারে দেশীয় ডেঙ্গুর টিকা! এক ডোজেই চার ধরনের ভাইরাসের বিরুদ্ধে লড়াই

দীর্ঘ তদন্ত ও বিচারপর্বের পর চলতি মাসের শুরুতেই বিশেষ এনআইএ আদালত (NIA Court) ১০ জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের মধ্যে দু’জন মহিলা ছিলেন। মামলায় মোট ১০১ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হয়। বিপুল নথিপত্র আদালতে পরীক্ষা করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে জগদলপুরের বিশেষ আদালতে এনআইএ চার্জশিট জমা দিয়েছিল।

রায়ের পর ঝিরাম ঘাটি হামলার তদন্ত ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ নিয়েও রাজনৈতিক বিতর্ক ফের সামনে এসেছে। প্রাক্তন ছত্তীসগঢ় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দাবি করেছেন, রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দলকে স্বাধীনভাবে তদন্তের সুযোগ দেওয়া হলে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা যেত। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং তাঁর অভিযোগের পাল্টা সমালোচনা করেছেন।

Latest News

হাইকোর্টের নির্দেশের পরেও ‘ডিম’ হামলার শিকার মহুয়া!

ওয়েব ডেস্ক : হাইকোর্টের নির্দেশ থাকা সত্বেও ‘ডিম’ হামলা থেকে রেহাই পেলেন না কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua...

More Articles Like This