বিহারে বন্যার ভয়াবহতা বাড়ছে, ১৪ জেলায় ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষেরও বেশি মানুষ

Must Read

ওয়েব ডেস্ক : টানা পাঁচ দিনের প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা (Floods) পরিস্থিতি তৈরি হয়েছে বিহারে (Bihar)। রাজ্যের ১৪টি জেলার ৫১৪টি গ্রাম পঞ্চায়েত এবং ৮৪টি ব্লকের প্রায় ৪০.২১ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর। এর মধ্যে পাটনা, ভোজপুর, সারন, বৈশালী, ভাগলপুর, বেগুসরাই, বক্সার, সমস্তিপুর, মুঙ্গের, কাটিহার, লাখিসরাই, খাগড়িয়া, পূর্ণিয়া ও আরওয়াল জেলা রয়েছে।

অবিরাম বৃষ্টি (Rain) এবং নেপালের জলাধার এলাকায় অতিবৃষ্টির জেরে রাজ্যের একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। একাধিক নদীর বিভিন্ন অংশে পরিস্থিতি উদ্বেগজনক। ভাগলপুরের সুলতানগঞ্জে বুধবার সকাল ৯টায় গঙ্গার জলস্তর ৩৬.৭৮ মিটারে পৌঁছয়। এর ফলে ২০২১ সালের ১৭ অগস্টের ৩৬.৭৫ মিটারের সর্বোচ্চ বন্যাস্তরের রেকর্ডও ছাপিয়ে গিয়েছে জলস্তর। যদিও আপাতত পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছে দফতর।

আরও খবর : ভাইরাল ভিডিও ঘিরে ‘সম্মানরক্ষা’র নামে ২২ বছরের তরুণীকে খুন, দুর্ঘটনার ছক পরিবারের!    

বন্যাকবলিত মানুষের জন্য বিভিন্ন জেলায় ৭২৩টি কমিউনিটি রান্নাঘর চালু করা হয়েছে। পাশাপাশি ১৫টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন ১৩,৪৪৬ জন। সেখানে খাবার, থাকার ব্যবস্থা এবং চিকিৎসা-সহ প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত প্রায় ১.৯৪ লক্ষ পলিথিন শিট এবং ২৯,৪০০ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে।

উদ্ধার ও যাতায়াতের জন্য ১,৯৭৯টি নৌকা নামানো হয়েছে। বন্যার জেরে ক্ষতিগ্রস্ত গবাদি পশুর জন্যও প্রায় ৫,১৭৮ কুইন্টাল পশুখাদ্য বিতরণ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের বিভিন্ন এলাকায় ২৭টি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ১০টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন রয়েছে। এদিকে বিহারে (Bihar) আগামী দু’দিন কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে নদীর জলস্তর আরও বাড়ে কি না, তা নিয়ে নজর রাখছেন প্রশাসনিক আধিকারিকরা।

Latest News

তিলক ভার্মাকে পালটা স্লেজিং বৈভবের! কী হল দলীপের ফাইনালে?

ওয়েব ডেস্ক: ক্রিকেটের বড় মঞ্চে বৈভব সূর্যবংশীর (Vaibhab Suryavanchi) আগমন বেশিদিন নয়। ইতিমধ্যেই ব্যাট হাতে গোটা বিশ্বকে চমকে দিয়ে...

More Articles Like This