বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি, ব্রিটেনজুড়ে বাতিল ১৩০০-র বেশি উড়ান

Must Read

ওয়েব ডেস্ক : বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার জেরে কার্যত বিপর্যস্ত ব্রিটেনের বিমান পরিষেবা (UK Flight Disruption) মঙ্গলবার স্থানীয় সময়ে আচমকাই একের পর এক উড়ান বাতিল হতে শুরু করে। ব্রিটেনের প্রায় সমস্ত বড় বিমানবন্দরেই এর প্রভাব পড়েছে।

জানা যাচ্ছে, ব্রিটেনের (Britain) বিমানবন্দর থেকে ছাড়া বা সেখানে নামার কথা ছিল এমন প্রায় ১৩০০টি বিমান ইতিমধ্যেই বাতিল হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হিথরো, গ্যাটউইক, ম্যাঞ্চেস্টার, লিভারপুল, বার্মিংহাম এবং এডিনবরার মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে পরিষেবা ব্যাহত হয়েছে। ব্রিটেনের বাইরে আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরেও বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিলের খবর পাওয়া গিয়েছে।

আরও খবর : ভারতকে সমর্থন করেও বিতর্কে রাষ্ট্রসংঘ! নতুন মানচিত্রে অরুণাচল, আকসাই চিন নিয়ে প্রশ্ন    

ব্রিটেনের (Britain) বিমান নিয়ন্ত্রণ সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছিল। কয়েক ঘণ্টার মধ্যেই সেই সমস্যা সমাধান করা সম্ভব হলেও ততক্ষণে বিপুল সংখ্যক বিমানের যাত্রা বাতিল হয়ে যায়। ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই বিভ্রাটের জেরে ব্রিটিশ এয়ারওয়েজের শতাধিক বিমানের যাত্রা বাতিল হয়েছে। বেশ কিছু বিমানের গতিপথও পরিবর্তন করা হয়েছে। অন্য একটি বিমান সংস্থারও ৫০টির বেশি উড়ান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে ৬৫ হাজারেরও বেশি যাত্রী এই পরিস্থিতির কারণে ভোগান্তিতে পড়েছেন।

এদিকে পরিস্থিতির প্রভাব পড়তে পারে এয়ার ইন্ডিয়ার পরিষেবাতেও। যাত্রীদের উদ্দেশে সংস্থার পরামর্শ, বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের বিমান যাত্রার সর্বশেষ পরিস্থিতি জেনে নিতে হবে।

Latest News

ভারতের মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীর! আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রচারে নতুন বিতর্ক

ওয়েব ডেস্ক : ভারত-আফগানিস্তান ক্রিকেট সিরিজ শুরুর আগেই নতুন করে কূটনৈতিক বিতর্কে জড়াল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। অভিযোগ, আসন্ন...

More Articles Like This