আসার কথা প্রধানমন্ত্রীর, সেই ভেন্যুতে ভুয়ো পরিচয়পত্র, আগ্নেয়াস্ত্র নিয়ে আটক ২   

Must Read

ওয়েব ডেস্ক: মুম্বইয়ের জিও ওয়র্ল্ড সেন্টারে আয়োজিত হতে চলেছে গ্লোবাল ফিটনেস ফেস্ট ২০২৬ (Global Fitness Test)। সেই ইভেন্ট উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার ঠিক আগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একজন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়ো পরিচয়পত্র নিয়ে ভেন্যুতে জোর করে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক সহযোগী যাঁকে প্রথমজন নিজের বডিগার্ড হিসেবে পরিচয় দিয়েছেন।

মুম্বই পুলিশের সূত্র জানিয়েছে, আটক হওয়া ব্যক্তির নাম রোহন পারেখ। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে গোবাল ফিটনেস ফেস্ট ২০২৬-এর ভেন্যুতে তাঁকে ৭ সেপ্টেম্বর (সোমবার) আটক করা হয়েছে। ভেন্যুতে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয়, তাঁরা রোহনের পরিচয়পত্র দেখতে চান। তাঁরা বুঝতে পারেন, ওই পরিচয়পত্র ভুয়ো।

আরও পড়ুন: ডিউটির সময় সরকারি রাইফেল থেকে গুলি, মৃত্যু মহিলা কনস্টেবলের!

রোহন পারেখ যাকে তাঁর বডিগার্ড হিসেবে দাবি করেছিলেন, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। রোহন ও তাঁর দাবি করা বডিগার্ডের বিরুদ্ধে বিকেসি থানায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে, রোহন পেশায় আদতে ড্রোন প্রযুক্তির ব্যবসায়ী।

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা এই ঘটনার তদন্ত করার দায়ভার নিয়েছে। যেখানে প্রধানমন্ত্রীর আসার কথা সেখানে কেন দুই ব্যক্তি ভুয়ো পরিচয়পত্র এবং আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ভেন্যুতে ঢোকার চেষ্টা করছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদির উদ্বোধন করা গ্লোবাল ফিটনেস ফেস্ট চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

 

Latest News

উত্তম কুমারের জন্মশতবর্ষে ১০০ টাকার স্মারক মুদ্রা আনছে কেন্দ্র! থাকবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো

ওয়েব ডেস্ক : বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানাতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিংবদন্তি অভিনেতার...

More Articles Like This