আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল

Must Read

ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ২০২৬-২৭ মরসুম। ক্লাব স্তরের ফুটবলে পৃথিবীর সবথেকে সেরা এবং জনপ্রিয় টুর্নামেন্ট দেখার জন্য মুখিয়ে থাকে গোটা বিশ্ব। আগে চারটে করে দল নিয়ে গ্রুপ পর্যায় এবং তারপর দুই পর্বে (হোম-অ্যাওয়ে) নক আউট পর্যায় খেলা হত। কিন্তু এখন গ্রুপ পর্যায় পাল্টে এসেছে লিগ ফেজ।

এখন ৩৬টি দলকে একই সঙ্গে রাখা হয়। তবে প্রতিটা দল আটটা করে ম্যাচ খেলে, চারটে হোম, চারটে অ্যাওয়ে। প্রথম আটটি স্থানে থাকা দল সরাসরি রাউন্ড অফ ১৬-র যোগ্যতা অর্জন করে। পড়ে থাকা দলেরা এরপর হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে নক-আউট ম্যাচ খেলে এবং এরপর ৯ থেকে ২৪ নম্বর স্থানে থাকা দল যোগ্যতা অর্জন করে। ২৫ থেকে ৩৬ নম্বরে থাকা দলগুলি বিদায় নেয়।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের কচিকাঁচাদের সঙ্গেও ড্র হেভিওয়েট মোহনবাগানের

মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলানের মতো হেভিওয়েট দল মাঠে নামবে। দিনের সেরা ম্যাচ নিঃসন্দেহে রিয়াল বনাম ইন্টার। রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা মাদ্রিদের ক্লাব খুব একটা ভালো ফর্মে নেই। দলে কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামের মতো মহাতারকারা রয়েছেন। তার উপর ম্যানেজার হিসেবে দলের হাল ধরেছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ জোসে মোরিনহো। কিন্তু লা লিগায় তেমন পারফরম্যান্স এখনও দেখা যাচ্ছে না। ফলে ইন্টারের বিরুদ্ধে রিয়ালের ম্যাচ সহজ হবে না।

রিয়ালের চির-প্রতিদ্বন্দ্বী বার্সা কিন্তু উত্তুঙ্গ ফর্মে। লা লিগায় চার ম্যাচে ১৭টা গোল করেছেন লামিনে ইয়ামাল, রাফিনহা, ফারমিন লোপেজরা। ম্যান সিটি থেকে রদ্রি এসে যোগ দেওয়ায় বার্সেলোনার মাঝমাঠ আরও সংগঠিত দেখাচ্ছে। ঘরের মাঠে হান্সি ফ্লিকের দল আজ ফেয়েনুর্ডের বিরুদ্ধে খেলবে এবং কোনও বড় অঘটন না হলে বার্সার বড় ব্যবধানে জেতার কথা।

আজ পোর্তোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ইংল্যান্ডের বড় দল ম্যান সিটি। প্রিমিয়ার লিগের আর এক দল অ্যাস্টন ভিলার ম্যাচ ক্লাব ব্রাগের বিরুদ্ধে। জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড বনাম স্পেনের ভিলারিয়াল ম্যাচটাও উপভোগ্য হওয়ার কথা।

 

Latest News

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে সুখবর, ফিট ওয়াশিংটন সুন্দর, বুমরাকে নিয়ে এখনও ধোঁয়াশা

ওয়েব ডেস্ক : আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। সম্পূর্ণ ফিট হয়ে...

More Articles Like This