ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় আপডেট সামনে এল। বর্তমানে এই প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ বন্ধ রয়েছে। তবে অপেক্ষায় থাকা যোগ্য মহিলাদের জন্য ফের আবেদনের দরজা খুলতে চলেছে। নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন করে আবেদন করা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
জানা গিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেই শিবিরগুলিতে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) -সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ থাকবে। অনলাইনেও আবেদন করার ব্যবস্থা চালু করা হবে বলে জানানো হয়েছে।
আরও খবর : বঙ্গে ফের দুর্যোগের ভ্রুকুটি! ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের সতর্কতা, কোন কোন জেলায় বিপদের আশঙ্কা?
বর্তমানে নতুন আবেদন নেওয়ার পোর্টাল বন্ধ রয়েছে। অফলাইনেও আবেদন করা যাচ্ছে না। ফলে যাঁরা এখনও এই প্রকল্পের আওতায় আসতে পারেননি, তাঁদের নভেম্বর-ডিসেম্বরের আবেদন পর্বের দিকে নজর রাখতে হবে।
অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আওতায় যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ অনুযায়ী, সাধারণভাবে ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য মহিলারা এই সুবিধার আওতায় আসেন।
