শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

Must Read

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গের অজানা নয়, শ্রীভূমি একটি নামকরা পুজো। মহালয়ার পর থেকেই এই পুজোয় দর্শনার্থীদের ঢল নামতে শুরু করে। এই পুজোর সঙ্গে সুজিত বসু যোগ রয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি উল্লেখ করলেন তাঁর আইনজীবী সব্যসাচী বন্দোপাধ্যায়ের।

সুজিত বসুর আইনজীবীদের দাবি, তাঁকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সেই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন সুজিত বসু। সেই মামলার শুনানি চলাকালীন সোমবার তাঁর আর এক আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ইডি এখন দাবি করছে ৩০৪ জনকে বেআইনিভাবে সুপারিশ করেছেন সুজিত বসু। ইডির সঙ্গে সংযুক্ত কোনও অফেন্স নেই।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাল্যবিবাহ রুখতে বাড়ি বাড়ি অভিযান, পুরোহিত-কাজিদের জেল হতে পারে, বড় পদক্ষেপ সরকারের

সুজিতের পক্ষে দাবি, ১১. ৫. ২৩ ইসিআইআর দায়ের করার তিন বছর পর গ্রেফতার। কারণ এখন সরকার পরিবর্তন হয়েছে। যে কোনও কেসে এরা তদন্তের শেষ পর্যায়ে পৌঁছতে পারে না। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান ছিলেন পাঁচু গোপাল রায়। আমি ভাইস চেয়ারম্যান। সুতরাং পদের অপব্যবহার করে বেআইনিভাবে নিয়োগ আমি করতে পারব না। কোভিড পিরিয়ডে কীভাবে টাকা তোলা হবে? ২০০৫-০৬ সাল থেকে রেস্টুরেন্ট চলছে। মামলার পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This