দিল্লিতে মেসবাড়ি ভেঙে মৃত ৭, গ্রেফতার মালিক

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহুজন। ঘটনার পর মেসবাড়ির মালিক হরিরাম বনসলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। সোমবারই মামলাটির জরুরি শুনানি হওয়ার কথা।

অনিকেত কুমার গুপ্ত নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেছেন। তাঁর দাবি, দিল্লিতে থাকা সমস্ত মেসবাড়ি ও পেইং গেস্ট ভবনের পরিকাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করা হোক। নিয়মিতভাবে এই ধরনের ভবনগুলির নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থাও চালু করার আর্জি জানিয়েছেন তিনি। মৃতদের পরিবারকে কমপক্ষে এক কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবিও জানানো হয়েছে।

আরও খবর : কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট   

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মেসবাড়ির মালিক হরিরাম বনসল। পরে রাজস্থানের ভিওয়াড়ি থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে ভবন ভেঙে পড়ার নেপথ্যে বেসমেন্টের সংস্কারের কাজকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, কয়েক দিন ধরে বৃষ্টি এবং বেসমেন্টে জল জমলেও সংস্কারের কাজ চলছিল।

বেসমেন্টের একটি দেওয়াল ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছিল বলেও স্থানীয়দের একাংশ জানিয়েছেন। ঘটনায় ভবনের মালিক, ঠিকাদার, ইঞ্জিনিয়ার এবং সংস্কারের কাজে যুক্ত শ্রমিকদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা পাত্র জানিয়েছেন, অসুরক্ষিত পেইং গেস্ট বা হস্টেল ভবনে কাউকে থাকতে দেওয়া হবে না। সরকারি কর্মী বা আধিকারিকের গাফিলতি থাকলে তা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Latest News

আকাশে ৫০ হাজার ফুটের ছাই, থমকে গেল ইন্দোনেশিয়া! একদিনে বাতিল ১৫৫০-র বেশি উড়ান

ওয়েব ডেস্ক : আকাশে ঘন ছাইয়ের মেঘ। তারই জেরে একের পর এক উড়ান বাতিল, বিমানবন্দর বন্ধ, প্রকৃতির রোষে কার্যত...

More Articles Like This