ভারত-বাংলাদেশ রেল যোগাযোগে ফের গড়াবে চাকা, অক্টোবরে চালু হতে পারে মৈত্রী-মিতালি-বন্ধন

Must Read

ওয়েব ডেস্ক : কূটনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে ফের ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারেসবকিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর থেকেই দুই দেশের মধ্যে মৈত্রী, মিতালিবন্ধন এক্সপ্রেস ফের চলাচল শুরু করতে পারেফলে দুর্গাপুজোর আগেই রেলপথে দুই বাংলার মানুষের পুরনো যোগাযোগ নতুন করে ফিরতে পারে

এই বিষয়ে মঙ্গলবার ঢাকায় শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের দু’দিনের বার্ষিক আন্তঃসরকার রেলওয়ে বৈঠক। বৈঠকে দুই দেশের রেল কর্তৃপক্ষের পাশাপাশি বিদেশ, স্বরাষ্ট্র-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। কূটনৈতিক স্তরে ঐকমত্য তৈরি হলে অক্টোবর থেকেই তিনটি আন্তর্জাতিক ট্রেন (Train) ফের চালুর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তিনটি ট্রেন চালুর পাশাপাশি আরও একটি যাত্রীবাহী ট্রেনের প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। রাজশাহী থেকে কলকাতার মধ্যে নতুন ট্রেন চালুর বিষয়ে আগ্রহ রয়েছে বাংলাদেশের। পাশাপাশি ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতুর উপর দিয়ে চালানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়েছে। বর্তমানে ট্রেনটি যমুনা সেতু হয়ে চলাচল করে।

আরও খবর : অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ থাকলে এবার সহজেই জানাতে পারবেন অভিযোগ, চালু হেল্পলাইন নম্বর 

২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছিল। এরপর ২০১৭ সালের ৯ নভেম্বর খুলনা-কলকাতা রুটে শুরু হয় বন্ধন এক্সপ্রেস। ২০২২ সালের ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রা শুরু করে মিতালি এক্সপ্রেস। এতদিন এই তিন ট্রেন দুই দেশের যাত্রীদের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল।

তবে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক পালাবদলের সময় তিনটি ট্রেনের পরিষেবা স্থগিত হয়ে যায়। ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসের যাতায়াত বন্ধ রয়েছে। এবার নতুন করে পরিষেবা চালু পারে।

Latest News

দিল্লিতে মেসবাড়ি ভেঙে মৃত ৭, গ্রেফতার মালিক

ওয়েব ডেস্ক : দিল্লিতে (Delhi) মেসবাড়ি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহুজন।...

More Articles Like This