কালীঘাট তৃণমূলের আবেদন হাইকোর্টেই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Must Read

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিটের (Camac Street Case) দলীয় দফতর থেকে নামফলক সরানোর ঘটনায় কালীঘাট তৃণমূলের (Kalighat TMC) করা আবেদন কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) বিচার হবে। শীর্ষ আদালতে দায়ের করা মামলায় এমনই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ডি মোহানার বেঞ্চ জানায়, বিষয়টি ইতিমধ্যেই হাইকোর্টে বিচারাধীন। ফলে সেখানেই মামলার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নামফলক সরানোর ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কালীঘাট তৃণমূল (Kalighat TMC)। দলের অভিযোগ, কলকাতা পুরসভা তড়িঘড়ি করে দলীয় দফতর থেকে নামফলক খুলে দিয়েছে। সেই সময় তাঁদের বক্তব্য জানানোর কোনও সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি তৃণমূলের।

আরও খবর : দিল্লিতে পাঁচতলা হস্টেল ভেঙে ভয়াবহ বিপর্যয়, মৃত ৩   

এর আগে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজা বসুচৌধুরী তৃণমূলের অন্তর্বর্তী আবেদনে সাড়া দেননি। আদালতের পর্যবেক্ষণ ছিল, নামফলক ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এখনই তা পুনরায় লাগানোর নির্দেশ দিলে তা কার্যত চূড়ান্ত রায়ের সমতুল্য হয়ে যাবে। শুধু তাই নয়, নামফলক সরানোর সময় উপস্থিত পুরসভার আধিকারিক এবং পুলিশকর্মীদের নাম, পদ ও দফতরের পরিচয় প্রকাশের দাবিও জানিয়েছিল তৃণমূল। তবে ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো পর্যাপ্ত নথিভিত্তিক তথ্য আদালতের সামনে নেই বলে জানিয়েছিল হাইকোর্ট।

এদিকে কালীঘাট তৃণমূলের দাবি, নামফলকটি ফের আগের জায়গায় লাগানোর অনুমতি দেওয়া হোক। পাশাপাশি নামফলক সরানোর সঙ্গে যুক্ত পুরসভা ও পুলিশের আধিকারিকদের পরিচয় প্রকাশের দাবিও জানিয়েছে দল। এবার সেই আবেদনের শুনানি কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) চলবে।

Latest News

মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট, ১১ সেপ্টেম্বর মিছিল করতে চান মমতা! আদালতের দ্বারস্থ অসিত মজুমদার

ওয়েব ডেস্ক : মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আবেদন ঘিরে নতুন করে চর্চায় কালীঘাট তৃণমূল (Kalighat TMC)।...

More Articles Like This