বৈভবের হইচইয়ের মাঝেই ঈশানের সেঞ্চুরি, টেস্ট দলে কামব্যাকের জন্য গম্ভীর-আগরকরদের উপর চাপ বাড়ালেন কিষান?

Must Read

ওয়েব ডেস্ক : দলীপ ট্রফির ফাইনালে চারদিকে যখন আলোচনার কেন্দ্রবিন্দু বৈভব সূর্যবংশী, তখন নিজের ব্যাটেই পালটা জবাব দিলেন ঈশান কিষান (Ishan Kishan)। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে প্রথম দিনেই দুর্দান্ত শতরান করে ভারতীয় টেস্ট (Test) দলে ফেরার দাবি আরও জোরালো করলেন পূর্বাঞ্চলের অধিনায়ক। এর ফলে ভারতীয় ম্যানেজমেন্টের উপর চাপ বাড়ালেন তিনি।

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পূর্বাঞ্চল। ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশী ও বাংলার অভিমন্যু ঈশ্বরণের জুটি দলকে দ্রুত এগিয়ে দেয়। বৈভব নিজের পরিচিত আগ্রাসী মেজাজে মহম্মদ সিরাজের বলেও চার-ছক্কা হাঁকান। ৩৭ বলে ৪৪ রান করে ফেরেন ১৫ বছরের ব্যাটার। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছয়।অভিমন্যুও নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট করে ৮৬ বলে ৭২ রান করেন।

আরও খবর : বন্যার জল নামলেও দুর্ভোগ কাটেনি, নেপালে ত্রাণ শিবিরে দিন কাটছে হাজারো মানুষের      

এরপর দলের ইনিংসের হাল ধরেন অধিনায়ক ঈশান (Ishan Kishan)। দিনের শেষে ১৩৫ বলে ১১১ রানে অপরাজিত ঈশান। তাঁর ইনিংসে রয়েছে ১৪টি চার এবং একটি ছয়। তাঁকে সঙ্গ দিচ্ছেন কুমার কুশাগ্র, অপরাজিত ৬৩ রানে। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের সংগ্রহ ৩৮৫।

উল্লেখ্য, ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র দু’টি টেস্ট খেলেছেন ঈশান। প্রায় তিন বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছিল মোট ৭৮ রান। এরপর জাতীয় টেস্ট দলে আর জায়গা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের জোরেই এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরেছিলেন তিনি। এবার দলীপ ফাইনালের সেঞ্চুরি দিয়ে ফের টেস্ট দলে ফেরার দরজা খুলতে চাইছেন ঈশান।

Latest News

দিল্লিতে পাঁচতলা হস্টেল ভেঙে ভয়াবহ বিপর্যয়, মৃত ৩

ওয়েব ডেস্ক : রবিবার দুপুরে দিল্লির (Delhi) সত্যা নিকেতনে আচমকা ভেঙে পড়ল পাঁচতলা একটি ভবন (Building Collapsed)। দিল্লি বিশ্ববিদ্যালয়ের...

More Articles Like This