বিহারে লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার ভোরে বিহারের (Bihar) আড়া জংশন স্টেশনে লাইনচ্যুত (Derailed) হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুটি বগি। রেল সূত্রে খবর, ভোর ৪টে নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানিয়েছেন পূর্ব মধ্য রেলের আধিকারিকরা। তবে ঘটনার জেরে রেল চলাচলে আংশিক প্রভাব পড়ে।

পূর্ব মধ্য রেলের চিফ পাবলিক রিলেশনস অফিসার সরস্বতী চন্দ্র জানান, আড়া জংশন থেকে ট্রেনটি ছাড়ার পরই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় ট্রেনের গতি কম থাকায় এবং রেলের নিরাপত্তা ব্যবস্থার কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ফলে কোনও প্রাণহানি বা যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেনি।

আরও খবর : লাদাখ নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের, দাবি না মানলে বড় আন্দোলনের বার্তা

প্রাথমিক তদন্তে চালকের ভুলের সম্ভাবনা উঠে এসেছে। রেল আধিকারিকের দাবি, চালক লাল সিগন্যাল অতিক্রম করে যাওয়ার কারণেই এই লাইনচ্যুতি হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত করা হবে।

রেল সূত্রে আরও জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হয়নি। পরিস্থিতি সামলে সিকিম মহানন্দা এক্সপ্রেসটি সকাল ৭টা ২৩ মিনিট নাগাদ আড়া জংশন থেকে ফের যাত্রা শুরু করে।

Latest News

চিৎপুরে কারখানায় ভয়াবহ আগুন

ওয়েব ডেস্ক : রবিবার ছুটির দুপুরে চিৎপুরের (Chitpur) নবাবপল্লিতে বড়সড় অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়াল। একটি দীর্ঘদিনের বন্ধ রাসায়নিক কারখানা...

More Articles Like This