নিউ ফরাক্কায় সারল রেললাইন, রবিবার থেকেই স্বাভাবিক পথে ট্রেন

Must Read

ওয়েব ডেস্ক : নিউ ফরাক্কা (New Farakka) স্টেশনের কাছে ধসে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতির কাজ শনিবার রাতেই শেষ করে রেল। মেরামতির পর প্রথমে ইঞ্জিন এবং পরে মালগাড়ি চালিয়ে লাইনের পরিস্থিতি পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় সবুজ সংকেত মেলার পর রবিবার সকাল থেকে ওই লাইন দিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে আসা একটি মালগাড়ি নিউ ফরাক্কার ক্ষতিগ্রস্ত আপ লাইন দিয়ে চালানো হয়। ট্রেনটি পূর্ণিয়ার দিকে যায়। এরপর একই লাইন দিয়ে চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসও। এর ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হওয়ার পথে।

আরও খবর :  সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা বঙ্গে

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার গভীর রাতে। নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনে ধস নামে। প্রায় ২০ মিটার অংশে লাইনের নীচের মাটি প্রায় চার ফুট বসে গিয়েছিল। পাথরকুচি দিয়ে মেরামতির চেষ্টা হলেও পরে ধসের পরিমাণ আরও বাড়ে। একসময় ক্ষতিগ্রস্ত অংশের দৈর্ঘ্য প্রায় ৮০ মিটার ছাড়িয়ে যায়। ফলে মেরামতির কাজে অতিরিক্ত সময় লাগে।

এই পরিস্থিতিতে শনিবার শিয়ালদহ থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এবং গৌড় এক্সপ্রেসকে বিকল্প রুটে কাটোয়া-আজিমগঞ্জ শাখা দিয়ে চালানো হয়েছিল। তবে রবিবার থেকে ওই ট্রেনগুলিকে ফের নির্ধারিত রুটেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, রাতের ট্রেনগুলিও নির্ধারিত সময় মেনেই চলবে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং কাঞ্চনকন্যা-সহ সমস্ত ট্রেন ওই মেরামত করা লাইন দিয়েই চলাচল করবে।

Latest News

বিহারে লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস

ওয়েব ডেস্ক : রবিবার ভোরে বিহারের (Bihar) আড়া জংশন স্টেশনে লাইনচ্যুত (Derailed) হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুটি বগি।...

More Articles Like This