ক্যামাক স্ট্রিট কাণ্ডে হুমায়ুন কবীরকে পুলিশের নোটিস, ৯ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ

Must Read

ওয়েব ডেস্ক : ক্যামাক স্ট্রিট কাণ্ডে (Camac Street Case) এবার প্রাক্তন আইপিএস তথা ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নোটিস দিল পুলিশ। রবিবার সকালে তাঁর বাড়িতে গিয়ে নোটিস দেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকরা। নোটিসে আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এর আগে দু’বার নোটিস দিতে গিয়ে হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাড়ি থেকে ফিরে আসতে হয়েছিল পুলিশকে। রবিবার সকালে ফের তাঁর বাড়িতে পৌঁছন আধিকারিকরা। বেশ কিছুক্ষণ দরজায় ডাকাডাকির পর বাড়ির এক কর্মী বাইরে বেরিয়ে এলে তাঁর হাতেই নোটিস তুলে দেওয়া হয়। পুলিশ চলে যাওয়ার সময় ওই কর্মী জানান, নির্দিষ্ট দিনে হুমায়ুন কবীর থানায় হাজিরা দেবেন।

আরও খবর : সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা বঙ্গে     

গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে লাগানো বিলবোর্ড খোলা নিয়ে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, অফিসে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এবং পুলিশকর্মীদের বাধা দেওয়া ও মারধরের ঘটনাও ঘটে। পুরকর্মীদেরও কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় ডেরেক ও’ব্রায়েন, বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলাতেই এবার হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। একই মামলায় ডেরেক ও’ব্রায়েনকেও ফের তলব করা হয়েছে।

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিস খালি করার নোটিস ঘিরে আইনি জটিলতাও অব্যাহত। কলকাতার সিটি সিভিল কোর্ট ওই নোটিসে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও পরে দমকলের নোটিসে ফের প্রশ্নের মুখে পড়ে অফিস ব্যবহার। দমকলের দাবি, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সংশ্লিষ্ট অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে। নতুন করে শংসাপত্র না পাওয়া পর্যন্ত ওই জায়গা ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

Latest News

বিহারে লাইনচ্যুত হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেস

ওয়েব ডেস্ক : রবিবার ভোরে বিহারের (Bihar) আড়া জংশন স্টেশনে লাইনচ্যুত (Derailed) হল দিল্লিগামী সিকিম মহানন্দা এক্সপ্রেসের দুটি বগি।...

More Articles Like This