অক্ষয়ের নায়িকা রুক্মিণী! ‘শামুক’-এ বলিউডে বড় চমক

Must Read

ওয়েব ডেস্ক : একদিকে রাজ চক্রবর্তীর পরবর্তী প্রযোজনায় অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী। অন্যদিকে ‘DESU7’-এর প্রচারে ব্যস্ত দেব ও শুভশ্রী। এরই মধ্যে রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra) ঘিরে টলিপাড়ায় নতুন জল্পনা শুরু হয়েছে।

জল্পনা ছড়িয়েছে, টলিউড থেকে সরাসরি বলিউডে পা রাখতে চলেছেন রুক্মিণী। আর সেখানে তাঁর সঙ্গে জুটি হতে পারেন খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। ‘শামুক’ নামের একটি ছবিতে রুক্মিণী ও অক্ষয় কুমারকে একসঙ্গে দেখা যেতে পারে বলে খবর।

আরও খবর : প্রেম থেকে পুরাণে করণ জোহর! আসছে রাধা-কৃষ্ণের অমর প্রেমগাথা নিয়ে বড় বাজেটের ছবি

সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ফলে অক্ষয়ের সঙ্গে রুক্মিণীর (Rukmini Maitra) জুটি নিয়ে সিনেমামহলে শুরু হয়েছে জোর আলোচনা। তবে রুক্মিণী-অক্ষয়ের এই নতুন জুটি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তাই আপাতত গোটা বিষয়টিই জল্পনার পর্যায়ে রয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, অক্ষয় কুমারের আগামী সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘শামুক’-এ গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে ‘সনক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন রুক্মিণী। এবার অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ এলে তা তাঁর হিন্দি ছবির কেরিয়ারে বড় পদক্ষেপ হতে চলেছে।

Latest News

JNU অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সরব ১০ পড়ুয়া

ওয়েব ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় বা JNU-তে এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেলেন ১০ জন পড়ুয়া। অভিযোগগুলি...

More Articles Like This