নয়াদিল্লি: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালীন এক ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র ভারদ্বাজকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। শুক্রবার সকালে ককরোচ জনতা পার্টি (CJP)-র নেতারা পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করে তাঁর গ্রেফতারির দাবি জানান। তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে স্বতন্ত্রকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। অভিযোগ, যন্তর মন্তরে CJP-এর একটি প্রতিবাদ কর্মসূচিতে এক নাবালিকা আন্দোলনকারীর বাবা সঞ্জয় আজাদের উপর হামলা চালান স্বতন্ত্র এবং তাঁর সঙ্গীরা। অভিযোগ উঠলেও এত দিন কোনও পদক্ষেপ হয়নি বলে দাবি CJP-এর। পরে সংগঠনের তরফে বার বার গ্রেফতারির দাবি জানানো হয়।
