সুপ্রিম কোর্টের অনুমতি, অবশেষে আমেরিকা পাড়ি অভিষেকের!

Must Read

ওয়েব ডেস্ক : আইনি জটিলতা পেরিয়ে অবশেষে বিদেশ পাড়ি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চোখের চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে তিনি দিল্লি থেকে আমেরিকার উদ্দেশে রওনা দেন বলে খবর।

বিদেশযাত্রার আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেককে (Abhishek Banerjee) তাঁর সফরের যাবতীয় তথ্য তদন্তকারী সংস্থাকে জানাতে হয়েছে। কোথায় থাকবেন, কোন চিকিৎসক ও হাসপাতালে চিকিৎসা করাবেন, বিমানের বিস্তারিত তথ্য এবং কবে দেশে ফিরবেন—সব তথ্যই জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এই তথ্য গোপন রাখার নির্দেশও রয়েছে।

আরও খবর : সরকারি বাসে উঠলেই এবার ক্যামেরার নজর! কন্ডাক্টরের পোশাকেই বডি ক্যামেরা, বড় সিদ্ধান্ত পরিবহণ দফরের

চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি। ১০ অগস্ট শীর্ষ আদালত তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি দেয়। তবে সেই অনুমতি দেওয়া হয় একাধিক শর্তসাপেক্ষে।

২০১৬ সালে ডানকুনি এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনায় চোখে গুরুতর চোট পেয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। এরপর সিঙ্গাপুর এবং আমেরিকায় তাঁর চিকিৎসা হয়েছে। দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসার জন্য নিয়মিত বিদেশে যেতে হয়। এবারও সেই চিকিৎসার ধারাবাহিকতাতেই আমেরিকা গেলেন তৃণমূল সাংসদ।

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This