হরমুজের মানচিত্রে ট্রাম্পের ‘নয়া ভূখণ্ড’ দাবি! পালটা ইরানের হুঁশিয়ারিতে বাড়ল উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক : শান্তিচুক্তির ৬০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরই ইরানকে (Iran) ঘিরে ফের উত্তেজনা বাড়ল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সামাজিক মাধ্যমে হরমুজ প্রণালীর একটি মানচিত্র (Map) প্রকাশ করে সেটিকে ‘আমেরিকার নয়া ভূখণ্ড’ হিসেবে দাবি করেছেন। তাঁর এই পোস্ট ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ট্রাম্পের (Donald Trump) প্রকাশ করা মানচিত্রে হরমুজ প্রণালী ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং ইরানের কিছু অংশ চিহ্নিত করা হয়েছে। মানচিত্রের উপরে ‘আমেরিকার নয়া ভূখণ্ড’ লেখা ছিল। এর আগেও হরমুজ নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, বর্তমানে ওই জলপথের উপর আমেরিকার নিয়ন্ত্রণ রয়েছে।

আরও খবর : নর্দমার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার সোনার ভাণ্ডার! ১৮ বছরের শ্রমিকের হাতে মিলল গুপ্তধন

ট্রাম্পের (Donald Trump) বক্তব্যের পালটা কড়া অবস্থান নিয়েছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, আমেরিকা সমঝোতা অনুযায়ী ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার অবস্থান থেকে তেহরান সরে আসবে না। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেও হরমুজকে আমেরিকার ভূখণ্ড হিসেবে ঘোষণা করার ইচ্ছার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর দাবি ছিল, ইরানকে পরাজিত করার পর হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হতে পারে। ফলে নতুন করে প্রকাশিত মানচিত্রকে সেই অবস্থানেরই আরও স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে হরমুজ প্রণালীকে ঘিরে এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Latest News

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের...

More Articles Like This