বৃহস্পতিবারই গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা, ১৫ অগস্ট পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা

Must Read

ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারই সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলের কাছাকাছি থাকা এই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোবে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও বৃষ্টির (Rain) দাপট অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।

আরও খবর : ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে জলে নামল ‘শ্রুতি’, দেশীয় প্রযুক্তিতে বড় সাফল্য জিআরএসই-র

নিম্নচাপের প্রভাবে সমুদ্রও উত্তাল হতে পারে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে ১৫ অগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করার পাশাপাশি প্রশাসনকেও পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির (Rain) তীব্রতা বাড়তে পারে। শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ফলে আগামী কয়েকদিন রাজ্যজুড়েই বর্ষার দাপট বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This