টানা তিন দিন ঊর্ধ্বমুখী সোনার দাম, কলকাতার বাজারে আবারও বাড়ল রুপোর দর

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা (Kolkata)-সহ দেশের বাজারে টানা তিন দিন ধরে বাড়ছে সোনা (Gold price) ও রুপোর (Silver price) দাম। জুন ও জুলাই মাসে কিছুটা স্বস্তি মিললেও চলতি সপ্তাহে ফের ঊর্ধ্বমুখী হয়েছে দুই মূল্যবান ধাতুর দর। শনিবারও কলকাতার বাজারে সোনা ও রুপোর দামে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে।

কলকাতায় ২৪ ক্যারাট পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা। খুচরো পাকা সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাট হলমার্ক গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৯০০ টাকা।

আরও খবর : পুরভোটের আগে বড় সিদ্ধান্ত, কলকাতা ও হাওড়ায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা?

শুধু সোনাই নয়, রুপোর দামেও বড় বৃদ্ধি হয়েছে। প্রতি কেজি খুচরো রুপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা প্রতি কেজি। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবেই এই মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে।

তবে এই দাম শুধুমাত্র মূল ধাতুর মূল্য। বাজার থেকে সোনা কিনতে গেলে এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আলাদা করে দিতে হবে। ফলে দোকানভেদে ক্রেতাদের আরও বেশি খরচ হতে পারে।

Latest News

অভিষেকের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা! চাকরি হারানো পুলিশকর্মীকে ফেরানোর নির্দেশ হাই কোর্টের

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়ালে টয়লেট ভ্যানের ঘষা লাগার ঘটনায় চাকরি হারিয়েছিলেন এক পুলিশকর্মী। সেই চাকরি ফেরানোর...

More Articles Like This