গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আবান আহমেদের মর্মান্তিক মৃত্যু, ঝাঁসিতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রয়াত গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের (Atiq Ahmed) কনিষ্ঠ ছেলে আবান আহমেদের (Abaan Ahmed)। বৃহস্পতিবার সকালে বন্ধুদের সঙ্গে একটি ক্রেটা গাড়িতে ঝাঁসি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই আবান আহমেদ এবং তাঁর সঙ্গী সোনুর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, আবান আহমেদ (Atiq Ahmed) ঝাঁসি জেলে বন্দি তাঁর ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

আরও খবর : যৌন নির্যাতন মামলায় দোষী সাব্যস্ত তরুণ তেজপাল

ঝাঁসির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ বিবিজিটিএস মূর্তি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, আতিক আহমেদ ২০২৩ সালে প্রয়াগরাজে পুলিশি নিরাপত্তার মধ্যেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর পাঁচ ছেলের মধ্যে আসাদ আহমেদ একই বছর পুলিশ এনকাউন্টারে নিহত হন। এবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল কনিষ্ঠ ছেলে আবান আহমেদের।

Latest News

ফের ড্র ম্যান ইউয়ের, পাঁচ গোল দিল হালান্ডের ম্যান সিটি

ওয়েব ডেস্ক: নাগাড়ে খারাপ পারফরম্যান্স চলছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Man Utd)। রবিবার প্রিমিয়ার লিগে (Premier League) ফুলহ্যামের বিরুদ্ধে ১-১ ড্র...

More Articles Like This