বদলে যাচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম!

Must Read

ওয়েব ডেস্ক : উত্তর কলকাতার শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বদলে যাচ্ছে। এই স্টেশনের নাম হতে চলেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra) নামে! কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ’র জন্মদিনে তাঁর বাড়িতে গিয়ে এমনটাই জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। পাশাপাশি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাসভবনকে হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

মঙ্গলবার সকালে শ্যামবাজারের রাম ধন মিত্র লেনের বাড়িতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে শ্রদ্ধা জানান অগ্নিমিত্রা (Agnimitra Paul)। সেখানেই তিনি জানান, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শুধু একজন শিল্পী নন, তিনি বাঙালির আবেগের অংশ। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমটি শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম তাঁর নামে করা এবং দ্বিতীয়টি আকাশবাণী ভবনের সামনে তাঁর একটি মূর্তি স্থাপন।

আরও খবর : ভবানীপুর নির্বাচন মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ হাইকোর্টের, দ্রুত শুনানির আর্জি মমতার আইনজীবীর

মন্ত্রী জানান, এই দুটি প্রস্তাবই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে তুলে ধরা হবে। পাশাপাশি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ঐতিহ্যবাহী বাড়িকে হেরিটেজ হিসেবে সংরক্ষণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, ১৯০৫ সালের ৪ আগস্ট উত্তর কলকাতার আহিরিটোলায় জন্মগ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আকাশবাণীর ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে তাঁর কণ্ঠস্বর আজও বাঙালির মহালয়ার ভোরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। নাট্যকার, অভিনেতা ও বেতার সম্প্রচারক হিসেবে তাঁর অবদান বাংলা সংস্কৃতির ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।

Latest News

স্টিং অপারেশন কাণ্ডে স্বস্তি সিদ্দারামাইয়ার, বিতর্কিত ভিডিয়ো সম্প্রচারে আদালতের নিষেধাজ্ঞা

ওয়েব ডেস্ক : স্টিং অপারেশন বিতর্কে (Sting Operation Row) আপাতত স্বস্তি পেলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah)। তাঁকে ঘিরে...

More Articles Like This