টুলু মণ্ডল-কাণ্ডে আরও এক গ্রেফতার,পুলিশের জালে এবার ভাগ্নে শেখ ওয়াসিম

Must Read

ওয়েব ডেস্ক : টুলু মণ্ডল-কাণ্ডে (Tulu Mondal Case) তাঁর ভাগ্নে শেখ ওয়াসিমকে শনিবার দার্জিলিং (Darjeeling) থেকে গ্রেফতার করল পুলিশ (Police)। তদন্তকারীদের দাবি, গ্রেফতার এড়াতে তিনি নেপালে পালানোর পরিকল্পনা করেছিলেন। ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত বছরের ২৫ সেপ্টেম্বর রামপুরহাট-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অভিযোগের ভিত্তিতে অবৈধ পাথর খাদান ও বেআইনি পাথর ব্যবসার তদন্ত শুরু হয়। তদন্তে একাধিক অবৈধ খাদানের হদিস মেলে এবং সেই সময় থেকেই শেখ ওয়াসিমের নাম উঠে আসে।

আরও খবর : ঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন

সম্প্রতি টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডল গ্রেফতার হওয়ার পর তদন্তে শেখ ওয়াসিমের সঙ্গে তাঁর যোগাযোগের তথ্য সামনে আসে বলে দাবি পুলিশের। এরপরই তাঁর খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত দার্জিলিং থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, অবৈধ পাথর ব্যবসার সঙ্গে আর কারা জড়িত। আর টুলু মণ্ডলের সঙ্গে শেখ ওয়াসিমের ব্যবসায়িক সম্পর্ক কী ছিল। উল্লেখ্য, কয়েক দিন আগে টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছিল। ধৃতের পরিবারের দাবি, উদ্ধার হওয়া ওই অর্থ ও গয়না টুলু মণ্ডলের।

Latest News

অস্ট্রেলিয়া এ সিরিজের আগে বড় সিদ্ধান্ত বিসিসিআইয়ের, কোচের দায়িত্বে এলেন এল বালাজি

ওয়েব ডেস্ক : অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে আসন্ন সিরিজের আগে বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই (BCCI)। পুদুচেরিতে হতে চলা বহু ফরম্যাটের...

More Articles Like This