শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা, ফিরলেন জাডেজা-বুমরা

Must Read

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামবে ভারত (India)। এই সিরিজে চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং তারকা পেসার জসপ্রীত বুমরাহ। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন অফ-স্পিন অলরাউন্ডার সারাংশ জৈন।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানের বড় জয় পেলেও সেই ম্যাচে খেলতে পারেননি জাডেজা (Ravindra Jadeja) ও বুমরাহ (Jasprit Bumrah)। এবার দু’জনেই দলে ফিরেছেন। তবে বুমরাহ এবং সাই সুদর্শনের খেলা বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের চূড়ান্ত ফিটনেস ছাড়পত্রের উপর নির্ভর করবে।

আরও খবর : কমনওয়েলথে ভারতের প্রথম সোনা মীরাবাইয়ের, জাতীয় সঙ্গীতের সময় চোখে জল ‘সোনার মেয়ের’

এই সিরিজে দলে জায়গা পাননি ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি এবং হর্ষ দুবে। চোটের কারণে ওয়াশিংটন নির্বাচনের জন্য উপলব্ধ ছিলেন না। অন্যদিকে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় টেস্ট দলে সুযোগ পেলেন সারাংশ জৈন। দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে তিনি অপরাজিত ৭০ রান করার পাশাপাশি ছয়টি উইকেটও নিয়েছিলেন।

৫ থেকে ১৯ আগস্ট গলে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ থেকে ২৭ আগস্ট কলম্বোর এসএসসি স্টেডিয়ামে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে এই সিরিজে ভালো ফলের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

Latest News

ধোনির দলের হেড কোচ জাহির, ঘোষণা চেন্নাই সুপার কিংসের

ওয়েব ডেস্ক: দীর্ঘদিন পর চেন্নাই সুপার কিংসের হেড কোচ পদে বদল। সিএসকে-র ডাগ আউটে বরাবর বসতে দেখা গিয়েছে প্রাক্তন...

More Articles Like This