মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতে, মার্কিন হামলায় কাঁপল চাবাহার!

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার ভারতের (India) কৌশলগত স্বার্থেও বড় প্রভাব ফেলতে পারে। ইরানের (Iran) একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় মার্কিন হামলার মধ্যেই নিশানায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর (Chabahar Port)। জানা যাচ্ছে, শুক্রবার ওই বন্দরের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও হামলার বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ হয়নি, তবু ঘটনাকে ঘিরে উদ্বেগ ছড়িয়েছে কূটনৈতিক মহলে।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে একটি পর্যবেক্ষণ টাওয়ার ধসে পড়তে দেখা গিয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে বিস্ফোরণের পর একটি উঁচু কাঠামো ভেঙে পড়ার দৃশ্য ধরা পড়েছে। একইসঙ্গে ইরানের সংবাদমাধ্যমও চাবাহার এলাকায় টানা তৃতীয় দফার হামলার কথা জানিয়েছে। তবে ধ্বংস হওয়া কাঠামোটি চাবাহার বন্দরেরই অংশ কি না, সে বিষয়ে এখনও সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

আরও খবর : মেসিদের ব্যানার ঘিরেই শুরু বিতর্ক! এবার ব্রিটিশ জাহাজ নিয়ে অভিযোগ আর্জেন্টিনার

ভারতের (India) কাছে চাবাহার শুধু একটি সমুদ্রবন্দর নয়, বরং পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত করিডর। ২০১৬ সালে ভারত-ইরান-আফগানিস্তান ত্রিপাক্ষিক চুক্তির পর এই বন্দরের উন্নয়ন ও পরিচালনায় প্রায় ৫০ কোটি ডলার বিনিয়োগ করে নয়াদিল্লি। ভারতের দীর্ঘমেয়াদি বাণিজ্য ও ভূ-কৌশলগত পরিকল্পনার অন্যতম স্তম্ভ হিসেবেই ধরা হয় এই প্রকল্পকে।

বিশেষজ্ঞদের মতে, চাবাহার বন্দরের কার্যক্রম দীর্ঘ সময় ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের বাণিজ্য ও আঞ্চলিক কূটনীতিতে। একইসঙ্গে চিনের সমর্থনে গড়ে ওঠা পাকিস্তানের গদর বন্দরের কৌশলগত গুরুত্ব আরও বাড়তে পারে। ফলে ইরানে এই হামলা শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণেও নতুন চাপ তৈরি করতে পারে।

Latest News

অস্টিনে অভিবাসীকে গুলি, আইসিই আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন, তদন্তের দাবিতে সরব কংগ্রেস সদস্য

ওয়েব ডেস্ক : আমেরিকার (America) টেক্সাসে অভিবাসন দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার অস্টিনের...

More Articles Like This