ভারতের বৃহত্তম পরমাণু কেন্দ্র কুদানকুলামের তথ্য গেল ডার্ক ওয়েবে!

Must Read

ওয়েব ডেস্ক : দেশের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলামকে (Kudankulam Nuclear Power Plant) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। র‌্যানসমওয়্যার গোষ্ঠী ‘ওয়ার্ল্ড লিকস’ দাবি করেছে, ডার্ক ওয়েবে তারা কুদানকুলাম প্রকল্পের প্রায় ১৯ হাজার সংবেদনশীল নথি প্রকাশ করেছে। ওই নথির মধ্যে প্রকল্পের বিভিন্ন অংশের নকশা, সরবরাহকারী সংস্থার তথ্য, পরিদর্শন সংক্রান্ত নথি-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।

‘ওয়ার্ল্ড লিকস’তরফে আরও দাবি করা হয়েছে, র‍্যানসমওয়্যার-এর মাধ্যমে পরমাণু কেন্দ্রটির ঠিকাদার প্রতিষ্ঠান অনিল আম্বানির রিলায়েন্স এডিএজি-র একটি সার্ভার হ্যাক করে এই তথ্য হাতে পেয়েছে তারা। সাইবার হানা ও তথ্য ফাঁসের কথা স্বীকার করে নিয়েছে অনিল আম্বানির সংস্থাও। ঘটনার পরই বিষয়টি খতিয়ে দেখতে নেমেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In)। প্রকল্পের সঙ্গে যুক্ত সংস্থার তরফে -জানানো হয়েছে, তৃতীয় পক্ষের ডেটা সেন্টার পরিষেবা প্রদানকারী সংস্থা ইয়োট্টার একটি সার্ভারে সীমিত পরিসরে তথ্যভঙ্গের ঘটনা ঘটেছিল। বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। যদিও ঠিক কোন তথ্য ফাঁস হয়েছে, সে বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি সংস্থাটি।

আরও খবর : রাজধানী এক্সপ্রেসে ব্যাগ চুরি, যাত্রী দম্পতিকে ৮০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের মতে, যদি প্রকল্প-সংক্রান্ত নথি সত্যিই বাইরে চলে গিয়ে থাকে, তবে তা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। যদিও এখনও পর্যন্ত কুদানকুলামের মূল পরমাণু রিঅ্যাক্টর বা নিয়ন্ত্রণ ব্যবস্থার তথ্য ফাঁসের কোনও প্রমাণ সামনে আসেনি।

প্রসঙ্গত, তামিলনাড়ুর (Tamilnadu) কুদানকুলাম ভারতের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পের তৃতীয় ও চতুর্থ ইউনিটের নির্মাণকাজ চলছে। ২০২৭ সালে সেগুলি চালু হওয়ার কথা। এর আগে ২০১৯ সালেও এই প্রকল্পের প্রশাসনিক নেটওয়ার্কে সাইবার হামলার অভিযোগ উঠেছিল। এবার নতুন করে তথ্য ফাঁসের দাবি সামনে আসায় দেশের গুরুত্বপূর্ণ পরমাণু পরিকাঠামোর সাইবার নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ বাড়ল।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This