30.6 C
Kolkata

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, একসঙ্গে বদলি ৩৩ আইপিএস অফিসার

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্য পুলিশে (Police) বড় পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। মঙ্গলবার নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে একসঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এই রদবদলে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিআইডির নেতৃত্বে পরিবর্তন। রাজ্যের গোয়েন্দা প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে সুপ্রতিম সরকারকে (Supratim Sarkar) এডিজি, টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। তাঁর পরিবর্তে সিআইডির নতুন এডিজি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নটরাজন রমেশবাবু।

শুধু সিআইডিই নয়, একাধিক গুরুত্বপূর্ণ বিভাগেও বদল আনা হয়েছে। উত্তরবঙ্গের এডিজি কে জয়রামনকে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি বিশাল গর্গকে আনা হয়েছে ইন্টেলিজেন্স ব্রাঞ্চে। এসটিএফের আইজি প্রবীণ ত্রিপাঠিকে হোমগার্ড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার ডিসি স্পর্শ নীলাঙ্গীকেও বদলি করে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠানো হয়েছে।

আরও খবর : শ্রাবণীর আগে তারকেশ্বরে আসছে ‘মহাদেব এক্সপ্রেস’, পাঁচ নতুন রুটে চলবে সরকারি বাস

বারুইপুরে সাম্প্রতিক নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ওই পুলিশ জেলাতেও প্রশাসনিক রদবদল করা হয়েছে। অতীশ বিশ্বাসকে বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং পিনাকী দত্তকে ডিআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কোচবিহার ও দার্জিলিং-সহ একাধিক জেলার পুলিশ সুপারের পদেও নতুন নিয়োগ হয়েছে।

আইপিএস প্রতীক্ষা ঝড়খড়িয়া ছিলেন দার্জিলিংয়ের পুলিশ সুপার। তাঁকে কলকাতা পুলিশে (Police) বদলি করে নতুন এসপি করা হয়েছে শ্রীকান্ত জগন্নাথ রাওকে।আইপিএস মণীশ যোশিকে কলকাতা ট্রাফিক বিভাগ থেকে সরিয়ে কোচবিহারের এসপি পদের দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার।

Latest News

ভুয়ো লটারির কারবারে কড়া হাইকোর্ট, চাওয়া হয়েছে বিস্তারিত রিপোর্ট

ওয়েব ডেস্ক : হুগলি (Hooghly) জেলায় বেআইনি লটারির (Lottery) কারবার নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।...

More Articles Like This